বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালনা বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।
সোমবার সকালে শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি।
গত ৮ জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে আনোয়ার হোসেন বিপুলকে নিয়োগ দেন। এ ব্যাপারে বাংলাদেশ সচিবালয় থেকে উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আনোয়ার হোসেন বিপুলকে দুই বছরের জন্য সদস্য মনোনয়নের কথা বলা হয়।