যশোরের মণিরামপুরে পলিথিন মোড়ানো ৬ মাস বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার খাল বাঁটবিলা গ্রামের একটি বাঁশ বাগান নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি শাড়ি, শায়া ও ব্লাউজের অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ। অনাংখিভাবে জন্ম নেয়া ছেলে সন্তানকে মেরে ফেলতেই গর্ভপাত ঘটানো হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।
স্থানীয় ইউপি সদস্য মাসুদুর রহমান মিন্টু জানান, এদিন সকাল সাড়ে ৭টার দিকে চন্দন শীল নামে এক স্কুল পড়-য়া ছাত্র প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়কের পাশে বাঁশ বাগানে পলিথিন মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
থানার ওসি (তদন্ত) এসএম এনামুল হক বলেন, ৬ মাস বয়সী নবজাতকের লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা লাশ ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে বলেও তিনি জানান।