আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে কিশোরগঞ্জকে মাদকমুক্ত করার দূর প্রত্যায় ব্যক্ত করা হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বুধবার (২৬ জুন) র্যালি ও আলোচনা সভায় বক্তারা এ অঙ্গীকার করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটির শুভ উদ্বোধন করেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। র্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ,পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাবিব তৌফিক ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, জেল সুপার বজলুর রশিদ, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মস্তুফা কামাল, দৈনিক সমকালের কিশোরগঞ্জ অফিস প্রধান সাইফুল হক মোল্লা দুলু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক বিলিকিছ বেগম, প্রফেসর আবদুল গণি, সহযোগী অধ্যাপক সামিউল হক মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। পরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কিশোরগঞ্জ চাকুরিজীবী কল্যাণ ফোরামের ব্যবস্থপনা পরিচালক মোঃ সারওয়ার আহাম্মেদ খান। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ মাদক বিরোধী বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।