বরিশালের আগৈলঝাড়া পয়সারহাট ও ঢাকা গাবতলী রুটের গোল্ডেল লাইন গাড়ীর এক নরী যাত্রীকে পরিবহনের চালক যৌন হয়রানীর করেন। এ ঘটনায় চালকের বিরুদ্ধে ২৪ মে রাতে যৌনপ্রিয়ন আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। চালক আল-আমিনকে পুলিশ গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। বরিশাল আদালতের নির্দেশে চালকে বরিশাল কারাগারে প্রেরন করা হয়েছে বলে সূত্রে জানাগেছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৮মে রাতে উপজেলার পয়সাহাট থেকে ঢাকাগামী গোল্ডেল লাইন পরিবহনে (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো ব-১৪-৮৬৮২) এক নারী যাত্রী ঢাকা কর্মস্থলে যাওয়ার জন্য টিকেট কেটে তার আসনে বসেন। ওই নারী যাত্রী গাড়ীতে উঠার পরথেকে গোল্ডেল লাইন পরিবহনের চালক ফরিদপুর জেলার রঘুনন্দপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে আল-আমিন যাত্রীকে উত্ত্যক্ত করতে শুরু করেন।
গাড়ীটি কয়েকটি কাউন্টারে যাত্রাবিরতি করে। এ সময় চালক যাত্রীর পাশের ছিটে বসে বিভিন্ন কথা জিজ্ঞাসা করেন এবং গায়ে হাত দেয়ারও চেষ্টা করেন। ভোররাতে গাড়ীটি গাবতলী বাসস্ট্যান্ডে থামলে যাত্রীরা নেমে গেলে চালক আল-আমিন ওই নারী যাত্রীর হাত ধরে টানাহেঁচড়া শুরু করেন। এক পর্যায় ওই নারী যাত্রী চিৎকার দিলে চালক পালিয়ে যায়। ওই নারী যাত্রী এঘটনা আগৈলঝাড়ায় স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানানিয়ে রাখেন। এরপরই থেকে চালক আল-আমিনকে আগৈলঝাড়ার স্থানীয় লোকজন পয়সারহাট বাসষ্ট্যান্ডে খোঁজ খবর নিতে থাকেন। গত শুক্রবার (২৪মে) রাত ১১ টার সময় উপজেলার পয়সারহাট বাসষ্ট্যান্ডে চালক আল-আমিনকে পেয়ে স্থানীয়রা গণধোলাই দিয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন ও নাসির উদ্দিন পয়সারহাট থেকে চালক আল-আমিনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় উপজেলার পয়সারহাট গ্রামের আব্দুরব তালুকদারের ছেলে আহসান হাবিব তালুকদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় যৌন হয়রানির মামলা দায়ের করেন, যার নং-১৪।
এব্যাপারে আগৈলঝাড়া থানা কর্মকর্তা ইনচার্জ(ওসি) মো. আফহাল হোসেন জানান, গ্রেফতারকৃত চালক আল-আমিনকে শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। আদালদের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।