গলাচিপায় রুহুল আমিন মীর হত্যার ঘটনায় রুহুলের স্ত্রী নাজমুন নাহার বাদী হয়ে মিরাজ মীর ও তার বাবা জসিম মীরকে প্রধান আসামী করে ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৬ জন আসামীর বিরুদ্ধে গলাচিপা থানায় শনিবার হত্যা মামলা দায়ের করেন। এদিকে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার
রংপুরে বিষমুক্ত হাড়িভাঙ্গা আম চাষে আগ্রহী হয়ে উঠছে কৃষক। জৈব বালাইনাশক পদ্ধতি ব্যবহার করে ইতোমধ্যেই সফলতা এসেছে। এ পদ্ধতি সম্প্রসারণ করা গেলে কম খরচে বিষমুক্ত উপায়ে অধিক পরিমান আম উৎপাদন করা সম্ভব বলে মনে করছেন কৃষক ও কৃষি বিশেষজ্ঞরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রংপুরের
বঙ্গবন্ধু পরিষদ বেসিক ব্যাংক রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে মতবিনিময় ও বঙ্গবন্ধুর ম্যুরালে পূস্পমাল্য অর্পন করেন সকল নেতৃবৃন্দ। গতকাল শনিবার সকালে নগরীর জিলা স্কুল সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পূস্পমাল্য অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ বেসিক ব্যাংক রংপুর বিভাগীয় কমিটির উপদেষ্টা মোস্তাক মামুন,
খুলনার পাইকগাছায় জমি বিরোধ নিয়ে বড় ভাইয়ের বাড়ী যাতাযাতের পথ বন্ধ করে দিয়েছে ছোট ভাই। পথ বন্ধ করে দেওয়ায় বড় ভাই অবরুদ্ধ হয়ে পড়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলা মঠবাটী গ্রামে। জানাগেছে, উপজেলার মটবাটি গ্রামের মো. সায়েদ আলী সরদারের সাথে জায়গা জমির বিরোধ নিয়ে সৎ ভাই
খুলনার পাইকগাছায় গাঁজা বিক্রির অভিযোগে পলাশ মন্ডল (৩২) কে আটক করেছে পুলিশ। সে রাড়ুলী ইউনিয়নের কাটিপড়া গ্রামের গুরুদাসের ছেলে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছ। উপজেলার রাড়ুলী ক্যাম্প সহকারী উপপরিদর্শক মো. গোলাম রসুল জানান, শুক্রবার বিকালে গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলা
কেশবপুরে শনিবার দুপুরে লকডাউনের বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৮ ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লকডাউনের নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় কেশবপুর শহরের সাহাপাড়ার নাজমুল হোসেনকে ১ হাজার, উপজেলার
যশোরের কেশবপুরে শনিবার ৪১টি নমুনার মধ্যে থেকে সবোচ্চ রেকর্ড ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন। ক্রমাগত কেশবপুরে করোনায় আক্রান্তে সংখ্যা বেড়ে চলেছে। এ পর্যন্ত করোনায় মারা গেছে ৮ জন। প্রশাসনের পক্ষ
স্ট্রোক হলে মস্তিষ্কের কোষগুলোর বেঁচে থাকার অক্সিজেনসহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ বন্ধ হয়ে যায়। অর্থাৎ মস্তিষ্কের স্বাভাবিক রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। রক্ত সরবরাহ দুই থেকে পাঁচ মিনিটের বেশি বন্ধ থাকলে স্নায়ুকোষ স্থায়ীভাবে ধ্বংস হয়।স্ট্রোক যেকোনো সময় ঘটতে পারে। এমনটি হলে তাৎক্ষণিক চিকিৎসা নিতে হয়।
‘মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার(২৬জুন) সকালে শহরের খলিলগঞ্জ এলাকায় পথচারীদের মাঝে মাদক বিরোধী হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.
কুড়িগ্রামে নদী ভাঙ্গন রোধে চলমান প্রকল্পের কাজের নির্ধারিত ঠিকাদারের নিকট চাঁদা না পেয়ে পানি উন্নয়ন বোর্ডে কার্য সহকারী শারাফত আলী(৫০)সহ ঠিকাদারী প্রতিষ্ঠানের আব্দুস ছালাম, সামছুল হক ও রানা মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা। পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার(২৬জুন)
যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, অনেক খাবারেই তাদের সমস্যা হয়। কিছু খাবার খেলে হঠ্যাৎ তাদের মাইগ্রেনের ব্যথা শুরু হয়। তাই যাদের মাইগ্রেনের সমস্যা আছে, তাদের কিছু খাবার এড়িয়ে যাওয়া ভালো। পাশাপাশি কোন খাবার খেলে ব্যথা কমতে পারে তা-ও জেনে রাখা ভালো।কলাঅনেক সময় খালি পেটে থাকলে হাইপোগ্লাইসেমিয়া
পর্তুগালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ থেকে চোট পিছু নিয়েছে ফ্রান্সের। দুই লেফট-ব্যাক লুকা এরনঁদেজ ও লুকাস দিনিয়ে আগে থেকেই শেষ ষোলোর ম্যাচে অনিশ্চিত। কোচ দিদিয়ে দেশমের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে চোটের তালিকায় নাম লিখিয়েছেন মিডফিল্ডার তুমা লুমা ও ফরোয়ার্ড মার্কাস থুরাম। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার-ফাইনালে ওঠার
গ্রুপ পর্বের দারুণ পারফরম্যান্স দলকে তুলে এনেছে ফেভারিটদের কাতারে। এবার অবশ্য প্রিয় আঙিনা ছেড়ে খেলতে হবে ওয়েম্বলিতে। ইতালির কোচ রবের্তো মানচিনির কাছে যা ‘ফুটবলের মক্কা’। শেষ ষোলোর বৈতরনী পেরুতে বিশেষ এই স্টেডিয়ামে শিষ্যদের আবারও নিজেদের মেলে ধরার আহ্বান জানালেন তিনি। গ্রুপ পর্বে ইতালি তিনটি ম্যাচই
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই রবের্তো মার্তিনেসের। কেবল পর্তুগিজ এই তারকাকে আটকাতে গেলে দলের বাকিরা সুযোগ নিতে পারে বলে সতর্ক বেলজিয়াম কোচ। শেষ ষোলোয় সেভিয়ার লা কার্তুহায় বাংলাদেশ সময় রোববার রাত একটায় শিরোপাধারী পর্তুগালের মুখোমুখি হবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ
চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ থেকে ছিটকে পড়লেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলার। তিনি পেশির চোটে আক্রান্ত হয়েছেন। ফলে টি-টোয়েন্টি সিরিজের বাকী অংশ ও ওয়ানডে সিরিজের পুরোটাতে বাটলারকে পাবে না ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচ জিতে ইংলিশরা ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে। সিরিজের শেষ ম্যাচ।
চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কিংবা আগামী বছর কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের ফলাফল যাই হোক না কেন, কোচ গ্যারেথ সাউথগেটের সাথে আর এক বছর চুক্তি রয়েছে ইংলিশদের। কিন্তু ইতোমধ্যেই সাউথগেটের উপর আস্থা অর্জনকারী ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এই চুক্তি ২০২২'র পরেও বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেছে। এ সম্পর্কে এফএ
শেষ ওভারে প্রাইম ব্যাংকের প্রয়োজন ১৬ রান। শহিদুল ইসলাম প্রথম ডেলিভারি করলেন অফ স্টাম্পের বাইরে, পরিষ্কার কোমর উচ্চতার ওপরে। কিন্তু ‘নো’ বল ডাকলেন না আম্পায়ার। ব্যাটসম্যান অলক কাপালী তাকিয়ে রইলেন হতভম্ব হয়ে। রান এলো না পরের দুই বলেও। চতুর্থ বলে ছক্কা মারলেও পারলেন না এর
করোনা পরিস্থিতিতে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ যে সরে যেতে পারে, এমন একটা সম্ভাবনা অনেক দিন থেকে। কিন্তু শুক্রবার ক্রিকইনফোর দেওয়া খবর অনুযায়ী, এটা এখন পরিষ্কার যে সংযুক্ত আরব আমিরাতেই হচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপ। যদিও আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। টুর্নামেন্ট সংযুক্ত আরব
দীর্ঘ ১৬ মাস পর বাংলাদেশ টেস্ট দলে ডাক পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও গত ২৩ জুন জিম্বাবুয়ে সফরের জন্য তিন ফরম্যাটেই টাইগারদের দল ঘোষণা করে বিসিবি। সেই স্কোয়াডে ছিলেন না দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে হুট করেই জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টেস্ট দলে অর্ন্তভুক্ত করা
অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং ও স্পিন বোলিং কোচের নাম ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগেই তামিম-সাকিবদের জন্য ব্যাটিং ও বোলিং কোচ নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করল বাংলাদেশ। বাংলাদেশ দলের স্পিন কোচের দায়িত্ব পাচ্ছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ। স্পিন