নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ১৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৭২ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৯ হাজার ৩১৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গাছের চারা, খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে নলচিড়া বাজারের ইউনিয়ন কার্যালয়ের সামনে দেড় শতাধিক সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির সাড়ে চারশ’ ফলজ বৃক্ষ
গেল ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, সিলেটসহ ২৪ জেলায় ১৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একদিনে কুষ্টিয়ায় ২১ জনের মৃত্যু হয়েছে। জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ১৮ জন মারা গেছেন। বাকি তিনজন মারা গেছেন বিভিন্ন উপজেলায়। করোনা শনাক্ত হয়েছে ১শ ৭৬
গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে ২৮৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯৯ জন। একইসময়ে বরিশাল শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয়জন এবং করোনায় আক্রান্ত হয়ে চারজনসহ বিভাগে মোট সাতজনের মৃত্যু হয়েছে।
ঘরের দরজায় কড়া নাড়া দিচ্ছে কোববান্ ্ঈদি বা ্ ঈদুল আযহা। অন্যান্য বছরগুলেতে ্এসময় পশু কোরবানি নিয়ে চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার দেখা মিলত। কিন্তু এবার মহামারী করোনার কারণে সরকারি বিধিনিষেধ এবং লকডাউনের কারণে এখন সেই উৎসব নেই বলেই চলে। এছাড়াও দীর্ঘস্থায়ী
নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন সেই মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিকসা চালক তারা মিয়া। করোনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ধরে রাখার উদ্দেশ্যেই এই শিক্ষাসামগ্রী বিতরণ করেছে সে। রিকশা চালিয়ে উপার্জিত অর্থের অর্ধেক অংশ দিয়ে দীর্ঘদিন ধরেই সে এ
গাইবান্ধা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, পর্যাপ্ত আইসিইউ, পিসিআর ল্যাব স্থাপনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে নাগরিক মঞ্চ, গাইবান্ধা।শনিবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরিক মঞ্চের সিনিয়র সদস্য ওয়াজিউর রহমান রাফেল এর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সদস্য
জেলার ইসলামপুর যমুনার তীরবর্তী নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া থেকে কাঠমা পর্যন্ত ৯ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রন প্রতিরক্ষা বাঁধ নির্মাণে স্বস্থিতে রয়েছেন প্রায় লাখো মানুষ।জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেলেই নি¤œাঞ্চল প্লাবিত হয়ে জমির ফসল নষ্ট হয়ে যায়। তাই বন্যা নিয়ন্ত্রন
নওগাঁর সাপাহারে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে বিকর্ণ (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালা ইউনিয়নের মাসনাতলা ব্রিজ এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে দশটার দিকে বিকের্ণর মোটরসাইকেলের সমস্যা হলে সে মেকারের কাছে তার গাড়ির কাজ গন্তব্যস্থলে যাবার পথে মাসনতলা এলাকায় পৌছালে
পাবনা শহরের দক্ষিণ রামচন্দ্র পুরে প্রকাশ্যে দিবালোকে নৃশংসভাবে খুন হওয়া ব্যবসায়ী সুমন হত্যার প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার আসামীদের ঢাকার আশুলিয়া ও পাবনা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ৩ জুলাই দুপুরে পাবনা শহরের পৌর এলাকার রামচন্দ্রপুর মহল্লায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে।শুক্রবার ধ্বংসস্তুপের নিচ থেকে আরও ১৪ টি মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন ৬১ জন। তবে ভবনটিতে সে সময় কতজন উপস্থিত ছিলেন সেই তথ্য পাওয়ার পর নিখোঁজের সংখ্যা কমতে পারে বলে ধারণা
শাহবাগে বঙ্গবন্ধু কনভেনশন হলে এক হাজার বেডের করোনা ডেডিকেটেড ইউনিট শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার (১০ জুলাই) রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব হাসপাতালে শয্যাসংখ্যা বাড়ানো হচ্ছে।
চলমান বিধিনিষেধে নিজেদের রেশন থেকে পাবনায় অসহায়, হতদরিদ্র, কর্মহীন নারী-পুরুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার দুপুরে পাবনা সদর উপজেলার মনোহরপুর গ্রামে বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি বিগ্রেড এই ত্রাণ বিতরণ করে। খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল ৩ কেজি চাল,
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ২৭৮ জন। এ নিয়ে গেল নয়দিনে বিভাগে করোনায় প্রাণ হারাল ১১৩ জন।শনিবার (১০ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত
শুক্রবার রাতে ভাত খাওয়া নিয়ে বড় বোনের বকাঝকায় অভিমানে ছোট ভাই মো. আকাশ (৯) নামের এক শিশু শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহত শিশু সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ধাপ কুড়াইল গ্রামের জিল্লুর রহমানের ছেলে ও কুড়ি পাকুরিয়া ফাজিল মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী বলে জানা
সিংড়ায় এক মানসিক প্রতিবন্ধি কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার রাতে ওই কিশোরীর বাবা সিংড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এদিকে অভিযুক্ত শিক্ষক আবদুল গফুর খাঁ চান পলাতক রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, দারিদ্রতার অভাবে সিংড়া উপজেলার বিলদহর
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে লকডাউনে ক্ষতিগ্রস্থ বাস শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। নড়াইল কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে শনিবার (১০ জুলাই) দুপুরে দুই শতাধিক শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে-পাঁচ কেজি করে চাল, এক কেজি করে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বসত বাড়ির উঠানে চাষ করা গাঁজার গাছসহ আজিজুল ইসলাম শান্ত (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের একটি বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তারকৃত যুবক ওই গ্রামের জবায়দুল ইসলাম সবদুলের ছেলে।সান্তাহার টাউন পুলিশ
বৈশি^ক মহামারি কোভিট-১৯ এর বিস্তার রোধে চলমান লকডাউন বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে করোনাকালীন সময়ে পঞ্চগড় জেলা পুলিশের নির্দেশক্রমে আটোয়ারী থানা পুলিশ বিশেষ মহড়া দিয়েছে। শনিবার (১০ জুলাই) সকালে আটোয়ারী থানার কর্মকর্তা ইনচার্জ মো: ইজার উদ্দীন ও ইনসপেক্টর তদন্ত মো: দুলাল উদ্দীনের নেতৃত্বে একটি বর্নাঢ্য গাড়ি শোভাযাত্রা
পদ্মা নদীতে নিরঞ্জন হালদারের জালে ধরা পড়া একটি বোয়াল মাছ শনিবার ২৩ হাজার ৪’শ টাকায় বিক্রি হয়েছে। ১৩ কেজি ওজনের বোয়াল মাছটি শনিবার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়ে। শনিবার সকালে মাছটি বিক্রির জন্য জেলে নিরঞ্জন হালদার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনলে শাকিল সোহান