শুক্রবার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী ত্রান সহায়তা দশ কে.জি করে চাল বিতরন করা হয়।ইউনিয়নটিতে সরকারি তালিকাভুক্ত ৯১৪ জন অসহায় ও দুঃস্থ ব্যাক্তি'র মধ্যেহতে আজ ১৬ জুলাই শুক্রবার সকালে ৬০০ জন ব্যাক্তির মাঝে বিতরন করা হয়।ইউনিয়নটি সচিব মোঃ সাইফুল ইসলাম বলেন গুয়াগাছিয়ার
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে কোরবানির পশুর হাট শুরু হচ্ছে। ইজারাদাররা হাটের পশু ক্রয়-বিক্রয় পরিবেশ সম্পূর্ণ করেছে।১৬ জুলাই শুক্রবার সরজমিনে দেখা যায় গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী বৃহত্তর ভবেরচর উচ্চবিদ্যালয় মাঠে,কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন স্থায়ী কোরবানির পশুর হাট, এবং অস্থায়ী আরো চারটি
পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীর মোহনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে তিনটি ট্রলারসহ ২৫ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড। শুক্রবার সকাল ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ডের টহল টিম তাদের আটক করে।কোষ্টগার্ড নিজামপুর ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার হরি প্রসাদ সিংহ জানান, তিনটি ট্রলার, ১০ বেহুন্দী জাল ও
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের ২হাজার দরিদ্র পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার।শুক্রবার কুশলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় এই ২হাজার পরিবারের প্রতিটি পবিারকে ১০ কেজি করে চাল উপহার দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত
বৃহস্পতিবার রাতের এ সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল। তিনি বলেন, সন্ধ্যায় খেওয়াই গ্রামের সর্দারবাড়ি ও মুন্সিবাড়ির দুই কিশোর ১১ জুলাই অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল খেলা নিয়ে বিতর্কে জড়ায়। পরে হাতাহাতির একপর্যায়ে রাত সাড়ে ৯টার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বোরহান মিয়া (৩৬) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৮ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সুহিলপুর গরুর বাজারে এ ঘটনা ঘটে।আহত বোরহান মিয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের উত্তর পাড়া এলাকার আবদুল কাদিরের ছেলে।বোরহান মিয়া
বাংলাদেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। বৃহস্পতিবার (১৫ই জুলাই) রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড-১৯ ইউনিটে ভর্তি করা হয়। বিষয়টি জানান ফকির আলমগীরের স্ত্রী সুরাইয়া আলমগীর। তিনি জানান, গত বুধবার (১৪ই জুলাই) ফকির আলমগীরের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর
খুলনা বিভাগে কৃষকেরা গত বছর থেকে পাটের দাম এবং চাহিদা বেড়ে যাওয়ায় পাট চাষে উৎসাহিত হয়েছে।এবার এঅঞ্চলের কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে পাটের চাষ করেছে। বছরের শুরুতে মূল্যও চলছিল চড়া। কাঁচা পাটের বাজার চলছিল মণ প্রতি ৩-৪হাজার টাকা। কিন্তু হঠাৎ করে কাঁচা পাটের বাজারে ধস
করোনায় সংক্রমণ ও মৃত্যু কমছেই না। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী ও চট্টগ্রামসহ দেশের ২৯ জেলায় ১২৯ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জন মারা গেছেন। এরমধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের ২ জন, পাবনা, নওগাঁ ও মেহেরপুরের
বাগেরহাটের চিতলমারী সদর বাজারে অপরিকল্পিত ভবনের ছাঁদ ঢালাইয়ের সময় বিদ্যুতের তার স্পর্শে রহিম শেখ (৩০) নামের এক নির্মান শ্রমিকের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। শুক্রবার সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটলে ওই শ্রমিককে লোজকন দ্রুত চিতলমারী হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে খুলনা
বর্ষা মৌসুমে নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নে চলাচলের অনুপযোগী হয়ে পড়া কাঁচা রাস্তাগুলো সংস্কার করে দেওয়া হচ্ছে। দুর্ভোগ লাঘবে ইতোমধ্যে এ ধরণের ১০ টি কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে। রাস্তাগুলো সংস্কার হওয়ায় ভোগান্তির থেকে রক্ষা পেয়েছেন কয়েক গ্রামের মানুষ। ব্যক্তি উদ্যোগে এসব সংস্কার কাজ করছেন উপজেলার
নওগাঁর মান্দায় এক কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে মান্দা সদর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা থেকে গ্রামপুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে আটক করা হয়। আটক আনোয়ার হোসেন নলঘৈর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান,
জামালপুরের মেলান্দহের ৮নং ফুলকোচা ইউপি’র চেয়ারম্যাপ্রার্থী-সাংস্কৃতিক কর্মী রবিউল ইসলাম শ্রমিকদের মাঝে টি-শার্ট এবং মাস্ক বিতরণ করেছেন। ১৬জুলাই সকালে হাজরাবাড়ি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শতাধিক শ্রমিকদের মাঝে টি-শার্ট ও মাস্ত বিতরণকালে উপস্থিত ছিলেন-মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-দৈনিক ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল, শ্রমিক নেতা চুন্নু মিয়া ও সোহেল প্রমুখ।
ময়মনসিংহের ভালুকায় আর্টি কম্পোজিটের মালিক আবদুর রাজ্জাকের দুই পা কেটে ফেলার মামলায় প্রধান আসামি জসিম উদ্দিনসহ তিন সহযোগিকে গ্রেফতার করেছে র্যাব-১৪।গ্রেফতারকৃতরা হলো জসিম উদ্দিন পাঠান (৫৫) ও তার সহযোগী রুহুল আমিন পাঠান (৮০), ইকবাল পাঠান (৩৮) এবং মাসুম মোল্লা (৫০)। শুক্রবার দুপুরে ময়মনসিংহ র্যাব সিপিসি
‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানে নড়াইল জেলা বিএনপির করোনা পর্যবেক্ষণ ও হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। গতকাল (১৫ জুলাই) বিকেলে শহরের আদালতপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ এ কার্যক্রম পরিচালনা করছেন। তারা
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জলেভেসে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা শতাধিক মান্তা সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস ঘাটে এ আয়োজন করা হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের (বিপিএম বার-পিপিএম বার) প্রতিষ্ঠিত
শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ও পালেরচর ইউনিয়নের ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিওব্যাগ ও জিগ টিউব ডাম্পিং করা শুরু হয়েছে। এরমধ্যে বুধবার থেকে বড়কান্দি ইউনিয়নে কাজ শুরু হয়। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সুমন বনিক এ তথ্য নিশ্চিক করেছেন। সরেজমিন ঘুরে ও শরীয়তপুর পানি
রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ট্রাক ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাক চাপায় শাহ্ আলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি দোকানের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। শুক্রবার (১৬ জুলাই) সকালে নগরীর তাজহাট আনছারীর মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।রংপুর মহানগর পুলিশের
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা সংক্রমিত আরও ৭৪৫ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গেল বারোদিনে বিভাগে করোনায় প্রাণ হারাল ১৯৭ জন। গত তিনদিনের তুলনায় বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত।শুক্রবার (১৬ জুলাই) দুপুরে রংপুর
নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নে অবৈধভাবে মোজাফ্ফর হোসেন নিকাহ রেজিস্ট্রি করছেন এমন অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দায়ের করা হয়েছে। মোজাফ্ফর হোসেনকে “ভুয়া” নিকাহ রেজিস্ট্রার হিসেবে আখ্যায়িত করে বৃহস্পতিবার দুপুরে ওই ইউনিয়নের “বৈধ” নিকাহ রেজিস্ট্রার দাবিদার বেলাল হোসেন এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা