নওগাঁর পোরশা উপজেলার ইউনিয়ন গণটিকা কেন্দ্রগুলিতে নারি-পুরুষের ভিড় লক্ষ করা গেছে। অনেকে টিকা নিতে সকাল থেকেই টিকা কেন্দ্রের লাইনে দাড়িয়েছেন। এ উপজেলার ছয় ইউনিয়নের ছযটি কেন্দ্রে সকাল ৯টা থেকে একযোগে টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। টিকা কেন্দ্রে পুরুষের চেয়ে নারীদের সংখ্যা বেশী লক্ষ্য করা গেছে।
‘মাদক ও দারিদ্রতা বিমোচনে বদ্ধ পরিকর’ এই স্লোগানকে সামনে রেখে করোনাকালে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সৈয়দটুলা নোয়াহাটি প্রবাসী কল্যাণ সংঘ। সরাইল সদর ইউনিয়নের এ সংগঠনটি প্রবাসী সদস্যদের অর্থায়নে গত শুক্রবার সন্ধ্যায় সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলীর বাড়িতে এলাকার অর্ধশত অসহায় মানুষকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন।
পঞ্চগড়ে দুইটি পৌরসভা এবং ৩৬ টি ইউনিয়ন পরিষদে এক যোগে শুরু হয়েছে কোভিড-১৯ গণটিকা কার্যক্রম। শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা শহরের পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চিনিকল মাঠ এবং নুরুন আলা নুর কামিল মাদ্রাসাসহ ৪০ টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসন ও স্বাস্থ্য
জাতিসংঘে নিয়োজিত মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যা বা আহত করার পরিকল্পনার অভিযোগে দেশটির দুই নাগরিককে নিউ ইয়র্ক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে অস্ত্র বিক্রি করা থাইল্যান্ডের এক ব্যবসায়ীও এই পরিকল্পনার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারিতে ক্ষমতা হারানো মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রাষ্ট্রদূত কিউ মোয়ে তুনকে জাতিসংঘে
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে প্রথমবারের মধ্যে আফগানিস্তানের একটি প্রাদেশিক রাজধানী দখলে নিল তালেবান।শুক্রবার স্থানীয় সময় দুপুরের মধ্যেই দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখলে নিয়েছে তারা। এর আগে দেশটির সীমান্ত এলাকা ও গ্রামাঞ্চল দখলে নিলেও প্রথমবারের কোন প্রাদেশিক রাজধানী দখল করল তারা। জারাঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক
পশ্চিম সাহারা থেকে স্পেনের ক্যানারি দ্বীপে যাওয়ার সময় নৌকা ডুবে অন্তত ৪২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছেন। শুক্রবার স্পেনের একটি বেসরকারি দাতব্য সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। মৃতদের মধ্যে ৩০ নারী ও ৮ শিশু রয়েছেন। অভিবাসীদের পর্যবেক্ষণকারী সংস্থা ক্যামিন্যানদো ফ্রন্টিয়ার্স কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানায়, স্থানীয় সময় মঙ্গলবার
বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কাজও শুরু করেছিলেন।কিন্তু দেশ বিদেশী নানামুখী ষড়যন্ত্রে বারবার বাধার সম্মুখীন হতে হয়েছে তাকে।ষড়যন্ত্রকারীরা যে হত্যার পরিকল্পনা আঁটছে তা নিয়ে সতর্কও করা হয়েছিল বঙ্গবন্ধুকে। কিন্তু হিমালয় সমান হৃদয়ের অধিকারী বঙ্গবন্ধু ঘুনাক্ষরেও তা বিশ্বাস করতে
নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আজ শনিবার।সারাদেশে বয়স্ক জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে এই গণটিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। দেশের সব ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন এলাকায় ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু হবে। এর আগে গণটিকাদান কর্মসূচি ঘোষণার
‘শর্টস’ নির্মাতাদের প্রতি মাসে ১০ হাজার ডলার পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। ভিডিও শেয়ারিং বাজারে ইউটিউবের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন টিকটক। ওই অ্যাপটির সঙ্গে পাল্লা দিতেই নতুন এই সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে, টিকটিকের বিপরীতে নিজেদের অবস্থান নিশ্চিত করতে আগামী এক বছরে
দেশের সাংবাদিকদের অনলাইন নিরাপত্তা, ফেইসবুকে স্টোরিটেলিং এবং সংবাদ সংগ্রহের বিষয়ে ধারণা দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘ফেইসবুক ফান্ডামেন্টালস ফর নিউজ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি।এ বছরের মধ্যে এক হাজার সংবাদকর্মীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি যৌথভাবে আয়োজন করেছে ফেইসবুক ও ‘সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সিসিএবি)’।এই
লিওনেল মেসি থাকছে না বার্সেলোনাতে- বৃহস্পতিবার বোমা ফাটায় ক্লাবটি। দুই পক্ষ চুক্তির ব্যাপারে সমঝোতা করলেও লা লিগার কঠোর নিয়ম-কানুন সেটা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায়। তা আর্জেন্টাইন ফরোয়ার্ডের বার্সা ছাড়ার খবরে তার প্রাক্তন বন্ধু নেইমার কী বলছেন, সেই কৌতূহল ছিল অনেকের মধ্যে। না পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড
ইংল্যান্ড সফরের শুরুটা একদমই ভালো হয়নি বিরাট কোহলির। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে প্রথম বলেই সাজঘরে ফিরে গেছেন ভারতীয় অধিনায়ক। জিমি এন্ডারসনের করা অফস্ট্যাম্পের বাইরের বলে আউটসাইড এজ হয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন তিনি। এ নিয়ে পঞ্চমবার গোল্ডেন ডাকের শিকার হলেন কোহলি। আর সবমিলিয়ে অধিনায়ক হিসেবে শূন্য
ছয়বারের ব্যালন ডি'অরজয়ী তারকা ক্যাম্প ন্যু ছাড়ছেন। দুই পক্ষের মধ্যে নতুন চুক্তির ব্যাপারে সমঝোতা হলেও আর্থিক কারণে লিওনেল মেসিকে আর ধরে রাখতে পারছে না বার্সেলোনা। ক্লাবের সঙ্গে ২১ বছরের সম্পর্ক এভাবে ভেঙে যাওয়ার ব্যাপারটি মানতে পারছেন না ভক্ত-সমর্থকরা। কিন্তু কিছু করার নেই। বার্সেলোনার সভাপতি হোয়ান
ইংল্যান্ডের বিপক্ষে চলতি প্রথম টেস্টে ব্যাট হাতে দলকে লজ্জায় ফেললেন বিরাট কোহলি। প্রথম বলেই উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরেন। ভাবা হয়েছিল, ইংল্যান্ডে ব্যাট হাতে ফর্মে ফিরবেন তারকা। কিন্তু তিনি নটিংহ্যামে মারলেন গোল্ডেন ডাক! লোকেশ রাহুল এবং রোহিত শর্মা দুজনেই দলকে বড় জুটিতে ভারত
বার্সা কর্তৃপক্ষের ৯৯ শব্দের এক বিবৃতি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই গোটা ফুটবলবিশ্ব জেনে যায়, লিওনেল মেসি আর বার্সেলোনায় থাকছেন না। শেষ হতে যাচ্ছে ২১ বছরের সম্পর্ক। ৮১০টি ম্যাচে ৬৮৩ গোল, ১০টি লা লিগা শিরোপা, ৭টি কোপা ডেল রে, ৪টি চ্যাম্পিয়নস লিগ, ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ
গত বছর লিওনেল মেসি যখন বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন, তখন কাতালুনিয়ায় বিক্ষোভে নেমেছিলেন বার্সা সমর্থকেরা। তারা তখনকার সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউয়ের বিরুদ্ধে আওয়াজ তোলেন। শেষ পর্যন্ত বার্তামেউ পদত্যাগে বাধ্য হন; তাকে জেলেও যেতে হয়। মেসি চুক্তির একটি আইনি প্যাঁচে পড়ে থেকে যান আরও এক মৌসুম।
জ্যামাইকার হান্সলে পার্চমেন্ট যা করলেন অবিশ্বাস্যই বটে। টোকিও অলিমিপকে ১১০ মিটার হার্ডলসে তাকে নিয়ে বাজি ধরার লোক ছিলই না বলতে গেলে। কেননা গত এক বছরে অ্যাথলেটিকসের এই ইভেন্টে দাপিয়ে বেড়িয়েছেন বিশ্বচ্যামিপয়ন যুক্তরাষ্ট্রেই গ্রান্ট হলোওয়ে। আর তাকেই কিনা শূণ্য দশমিক ৪ সেকেন্ড পেছনে ফেলে স্বর্ণ জিতে
গত কদিন ধরে চলা জোর গুঞ্জন সত্যি করে ম্যানচেস্টার সিটিতে পা রাখলেন জ্যাক গ্রিলিশ। ছয় বছরের চুক্তিতে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দিলেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। গ্রিলিশের পুরনো ক্লাব অ্যাস্টন ভিলা ও নতুন ঠিকানা সিটি, কেউই তার ট্রান্সফার ফির বিষয়ে জানায়নি। তবে ব্রিটিশ
অলিম্পিকসের ট্র্যাকে হাঁটা শুরু করেছেন সেই ১৯৯২ সালের বার্সেলোনার আসরে। হেসাস আনহেল গার্সিয়ার যাত্রা অব্যাহত রয়েছে টোকিতেও। ছেলেদের ৫০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় কোনো পদক না পেলেও গড়েছেন অনন্য এক রেকর্ড। পুরুষ ৫০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় শুক্রবার ৪ ঘণ্টা ১০ দশমিক ০৩ মিনিট সময় নিয়ে ৩৫তম
কনুইয়ে অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে ওঠার খুব কাছেই ছিলেন জফ্রা আর্চার। মাঝে কাউন্টি দল সাসেক্সের হয়ে ফিরেছিলেন মাঠেও। কিন্তু পুরনো চোট মাথাচাড়া দেওয়ায় বছরের বাকিটা সময় মাঠের বাইরেই কাটাতে হবে ইংল্যান্ডের এই পেসারকে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছে, ভারতের বিপক্ষে চলমান টেস্ট