কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে আফগানিস্তান ছাড়তে চাওয়া হাজার হাজার মানুষের হুড়োহুড়িতে ৭ জনের মৃত্যু হয়েছে।যুক্তরাজ্যের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়। তবে, নিহতের ঘটনা কখন ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেনি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তালেবান ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে অস্থিরতা বিরাজ
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনাটি তদন্তাধীন এবং ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।রবিবার দুপুরে, নিজ দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। তিনি বলেন, বরিশালের বিষয়টি একান্তই স্থানীয়। সেখানে তড়িৎ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আল-কারিম সেবা কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার উপজেলার পৌর মার্কেট চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চরমোনাইর খলিফা মাওলানা মোঃ আঃ আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। আল-কারিম সেবা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ফরিদ আহম্মেদ
বিশ বছরেও পায়ের শিকল খোলা হয়নি নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন শংকরী গুহ’র। সে পৌর শহরের ৪নং ওয়ার্ড আমলাপাড়া মহল্লার বাসিন্দা স্বর্গীয় শম্ভুলাল গুহে’র তৃতীয় কন্যা। এছাড়াও রয়েছে তার অষ্টমী রানী গুহ ও তৃপ্তি রানী গুহ নামের বড় দুই বোন এবং জীবন গুহ নামের
ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সব হাসপাতালেই চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার খুরশীদ আলম। রবিবার সকালে, নিউরোসায়েন্সস হাসপাতাল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। তিনি জানান, কোভিডের প্রস্তুতির জায়গা থেকে এখনই সরে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, কারণ এখনো শনাক্তের হার ১৬ শতাংশের বেশি।
মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সহযোগিতায় আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গাঁলিভ
প্রকল্প ও আপদকালীন জরুরি কাজ বাস্তবায়নে জটিলতা নিরসন এবং বাস্তবায়িত প্রকল্পের বকেয়া অর্থ বরাদ্ধের দাবি জানিয়েছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সম্মিলিত ঠিকাদাররা। এ দাবিতে রাজশাহী পাউবো অফিসের সামনে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ঘেরাও কর্মসূচি পালন করা হয়। পরে পাউবো মহাপরিচালক বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়।
নওগাঁর পোরশায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া আফরিন নামে ১৬ মাস বয়সের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি নিতপুর গোপিনাতপুর দিঘিপাড়া গ্রামের সেলিম রেজার মেয়ে। রোববার সকালে পরিবারের সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে পানিতে সে ডুবে যায়। পরে খোঁজাখুজির একপর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে
সাড়ে চার মাস পর চালু হলো আগাম জামিন। এ খবরে বিচারপ্রার্থীদের ভীড় বেড়েছে উচ্চ আদালতে। উচ্চ আদালতের একটি বেঞ্চ জানিয়েছে-হত্যাসহ বিভিন্ন মামলার আসামিরা আগাম জামিন আবেদন করতে পারবেন। তবে সুর্নিদিষ্ট অভিযোগ থাকলে তার আবেদনটি বিবেচনা করা হবে না। ভীড় এড়াতে একটি আবেদনে ৫ জনের বেশি আবেদন করা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আলোচিত সেই স্কুল শিক্ষক ফিরোজা খানমকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় কোটালীপাড়া থানা পুলিশ ফিরোজা খানমকে তার তারাশীর বাসা থেকে গ্রেফতার করেন। ফিরোজা খানম উপজেলার টুপুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তারাশী গ্রামের জালাল উদ্দিন ফকিরের স্ত্রী। জানাগেছে, স্কুল শিক্ষক ফিরোজা খানম গত
নওগাঁর মহাদেবপুরে গত এক সপ্তাহে কেউ করোনায় আক্রান্ত হয়নি। শনিবার (২১ আগস্ট) পর্যন্ত এখানে করোনায় আক্রান্ত রয়েছেন মাত্র ৬ জন। দেড় মাস আগে গত ৪ জুলাই এই সংখ্যা ছিল সর্বোচ্চ ১২৬ জন। সংশ্লিষ্টরা বলছেন কঠোর লকডাউন পালন, টিকা দান, মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি প্রভৃতি কারণে
ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ফরিদপুরে পদ্মার পানি গত ৫ দিন যাবত বেড়েই চরেছে। ফলে দেশের মধ্য অঞ্চলের এই জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। পানি বন্ধী হয়ে পড়েছে জেরা প্রায় হাজার হাজার মানুষ। পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম শুরু করেছে প্রশাসন। এদিকে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষ রোপন করেছে ফরিদপুর সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষক বৃক্ষ প্রেমিক মো: নুরুল ইসলাম।রোববার সকালে শহরের ফরিদপুর জিলা স্কুলের সংলগ্ন সড়কের পাশে এবং তারার মেলা বিদ্যালয় সড়কের দুই পাশে বৃক্ষ রোপন
কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও হামলায় নিহতদের স্বরনে দৌলতপর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার-বিকেলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৭৫-কুষ্টিয়া -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ: কা: ম: সরোয়ার জাহান বাদশার সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আমেরিকা (ইউএসএ) প্রবাসীদের সংগঠন "চাঁপাইনবাবগঞ্জ অ্যাসোসিয়েশন ইন্ক" এর উদ্যোগে করোনাকালীন ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে ২১ আগস্ট (শনিবার) বিকেল সাড় ৩ টায় নাচোল ডাকবাংলো চত্বরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন
নেত্রকোনার দুর্গাপুরের সন্তান ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আনোয়ার হোসেন(২৫) হত্যাকান্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বড়ইউন্দ ছাত্র সংঘ। শনিনার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শত শত শিক্ষীর্থীদের উপস্থিতিতে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থী আলমগীর হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) এর রংপুর জেলা শাখা কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা মহানগরীর সেনানিবাস এলাকার ৩ নং আর্মি এম.পি. চেকপোস্ট সংলগ্ন "কনফিডেন্স টাওয়ার'র ২য় তলায়" অসকস" বিভাগীয় জেলা শাখার কার্যালয়ের নতুন অফিসের
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশে মানুষ পরিবর্তন চাচ্ছে। এরশাদ সরকারের পর মানুষ মুদ্রার এপিঠ-ওপিঠ দেখেছে। তারা অচল মুদ্রা বাদ দিয়ে নতুন মুদ্রা আনার সিদ্ধান্ত নিয়েছে। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণের দায়িত্ব আমাদের। দলকে সুসংগঠিত করে সবাইকে একাতাবদ্ধ
আমাদের দেশ একদিনেই স্বাধীন হয়ে যায়নি। এদেশকে স্বাধীন করতে বঙ্গবন্ধুর অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা চুপ করে বসে থাকলে চলবে না। অনেক সরযন্ত্র হচ্ছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আমাদেরকে রজপথে থাকতে হবে। ২১ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু
কচুয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফরম কচুয়া উপজেলা শাখা এর উদ্যোগে করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধে ও কচুয়া বাসিকে মাক্স ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সম্প্রতি কচুয়া উপজেলার কচুয়া বাজার, বাধাল বাজার,সাইনবোর্ড বাজার, গজালিয়া বাজার, ভাষা বাজার সহ বিভিন্ন বাজারে ও বিভিন্ন রাস্তার মোড়ে জনগনকে মাস্ক বিতরন ও