চিকিৎসা নিতে আসা রোগীদের নানামুখী সেবার মান বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্পূর্ণ অংশে সাউন্ড সিস্টেম ও সিসি ক্যামেরা লাগানো হয়েছে। কমপ্লেক্সের নিজস্ব অর্থায়নে এই কাজ হয়েছে। এই ধরনের ব্যবস্থা শেরপুর জেলায় সেবাখাতে প্রথম বলে জানা গেছে। এই সাউন্ড সিষ্টেমের ফলে চিকিৎসা নিতে আসা
পাটকে সোনালী আঁশ বলা হয়। পাটের উৎপাদন ভান্ডারখ্যাত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ পাটের আবাদ করা হয়েছে। আবহাওয়া পাট চাষের অনুকূলে থাকায় এবং আগাম বন্যা না হওয়ায় ফলন ভালো হয়েছে। পাটের এমন বাম্পার ফলনে ও দাম ভাল পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষকরা
বাগেরহাটের মোল্লাহাটে থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৫৩ পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। বৃহস্পতিবার উপজেলার কাহালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক কারবারিরা হলেন উপজেলার কাহালপুর গ্রামের রজব আলী শেখের ছেলে রাজন শেখ (২৪) একই এলাকার আজিজুল মল্লিকের
কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণে ১৩ মার্কিন সেনাসহ অন্তত ৯০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১৫০ জন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এই জোড়া হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে হামলার পর পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র জানায়, এই হামলার সঙ্গে তালেবানরা জড়িত নয়।
ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে) আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করেছে। এ হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১১০ জন। আহত আরও দেড় শতাধিক হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর বলে জানা গেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে। কিন্তু কারা আসলে
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান প্রদেশ শাখার ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তালেবাননিয়ন্ত্রিত জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। যুক্তরাজ্যের
কাবুলে তালেবান নেতাদের সঙ্গে তুরস্কের কর্মকর্তারা সাড়ে তিন ঘণ্টা বৈঠক করেছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার (২৭ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করে। এরদোগান জানান, কাবুলে তালেবানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছে তুরস্ক। কাবুল বিমানবন্দর পরিচালনার জন্য তুরস্ককে তালেবান যে প্রস্তাব
কলারোয়ায় মাছ চাষের ঘেরের আইলে খেরুই চাষ করে স্বাবলম্বী হলেন আবদুল করিম নামে এক কৃষক। সে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামের মৃত.নজিবুল্লাহ ছেলে। শুক্রবার (২৬আগস্ট) সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার বাটরা গ্রামের পূর্বের বিলে আবদুল করিম ১২বিঘা জমিতে সাদা মাছ চাষের জন্য ঘের
সাতক্ষীরার কলারোয়ায় ১৫ বোতল ফেনসিডিলসহ রিপন হোসেন (২৪) নামে এক যুবক আটক হয়েছে। সে যশোর জেলার শার্শা থানার রদ্রপুর গ্রামের পাঞ্জাব আলীর ছেলে। কলারোয়া থানার কর্মকর্তা ইনচার্জ মীর খায়রুল কবীর জানান-গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চন্দনপুর এলাকা থেকে
সাতক্ষীরার কলারোয়ায় র্যাবের অভিযানে ২শ’৭৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকরা হলো-কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত.মহির উদ্দিনের ছেলে আল-আমিন হোসেন (২১) ও সাতক্ষীরা পৌর সদরের রইচপুর এলাকার মৃত.আব্দুর রাজ্জাকের ছেলে জয়নাল আবেদীন (২৭)। র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি জানায়, গোপন
দিনাজপুরে ইয়াসমিন ট্রাজেডির গণ আন্দোলনের ২৬ বছর পূতি ২৭ আগস্ট। তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন শহরে কতিপয় বিপথগামী পুলিশ কর্তৃক কিশোরী ইয়াসমিন ধর্ষিত ও হত্যার শিকার হওয়ার প্রতিবাদী জনতার মিছিলের উপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। পুলিশের গুলিতে ঘটনাস্থলে সামু, কাদের ও সিরাজসহ সাতটি তাজা প্রাণ
দিনাজপুরে পালিত হলো ২৭ আগস্ট সংবাদপত্র কালো দিবস। দিবসটি উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব দিনব্যাপী কর্মসূচি পালন করে। সকালে প্রেসক্লাব ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করে। শুক্রবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চুর সভাপতিত্বে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংকের উদ্যোগে গরীব ও অসহায় দুস্থদের মাঝে সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার আড়াল ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে ৭৫ জন গরীব ও দুস্থ প্রত্যেকের মাঝে ১০ কেজি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির আয়োজনে দোয়া মাহফিল ও ইসলামি মিশন ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে শহর তলীর গধাধর ডাঙ্গী ইসলামি
নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মোটরসাইকেল যোগে পেন্টাডল বহনকালে ধামইরহাট-ফতেপুর সড়কে তাদের আটক করা হয়।ধামইরহাট থানার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তা ইনচার্জ আবদুল মমিনের নেতৃত্বে থানার চৌকশ পুলিশ কর্মকর্তা এস.আই মাসুদ রানা সহ
সরিষাবাড়ী-মাদারগঞ্জ সড়কে শিশূয়া বাঘমারা এলাকায় জনগুরুত্বপূর্ণ ঝিনাই নদীর উপর ব্রিজটির একপাশে সংযোগ সড়ক ভারি বর্ষণে ভেঙ্গে যাওয়ায় সরিষাবাড়ি উপজেলাসহ তিনটি উপজেলার প্রায় ৫০টি গ্রামের তিন লক্ষাধিক মানুষের যাতায়াতে চরম র্দূভোগে পড়েছে। নিত্য কৃষিপণ্য পণ্য বাজারজাত করণ, মূমুর্ষ রোগী নিয়ে উপজেলা শহরে যাতায়াতে স্থানটি হয়েছে যেন
এক সময় পাহাড়ী এলাকার প্রায় প্রতিটি বাড়িতে ছিল মাটির ঘর। শীত ও গরমে ঘরগুলো ছিল আরামদায়ক বাসস্থান। দৃষ্টিনন্দন ঘরগুলো ঐতিহ্যও বহন করে। শেরপুরের নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় পাহাড়ী অঞ্চলে মাটির ঘর তৈরি হতো। তবে কালের স্রোতে আজ তা বিলুপ্তির পথে। উন্নত যোগাযোগ ব্যবস্থা
রাজশাহীর বাঘায় পুলিশ কর্তৃক মনোনীত অসহায়কে বাড়ি নির্মাণ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম। শুক্রবার (২৭ আগষ্ট) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা গ্রামে বাঘা থানার পুলিশ কর্তৃক প্রস্তাবিত অসহায় সুফিয়া বেগমের প্রস্তাবিত এই বাড়ি নির্মানের স্থান
গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ১৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একইসময়ে শনাক্তের পাঁচগুনেরও বেশি ৭৯৭ জন সুস্থতা লাভ করেছেন।শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ
নাটোরের লালপুরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিল প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে আসন্ন ২০২১-২০২২ আখ রোপণ ও মাড়াই মৌসুমে চিনির উৎপাদন হার বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন আখ মিলে সরবরাহ করার বিষয়ে আখ চাষীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭আগষ্ট) সকালে ন,বে,সু,মি, লি: ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন