সরাইল উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমুহে করোনাকালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বিকালে চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব সামগ্রি তুলে দেয়া হয়েছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের
দেড় বছরেরও অধিক সময় পর পাঠদান শুরূ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে। দারূন উৎসাহের সাথে কলেজে আসছে শিক্ষার্থীরা। গত ১২ সেপ্টেম্বর রোববার শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের ছিল মতবিনিময়। করোনা থেকে রক্ষা পেতে করণীয় ও স্বাস্থ্যবিধি সম্পর্কে ধারণাও দেওয়া হয়েছে। গতকাল ১৩ সেপ্টেম্বর সোমবার থেকে শুরূ হয়েছে পাঠদান।
বাগেরহাটের শরণখোলায় প্রায় অর্ধশত করাতকল বন্ধ থাকায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। ফলে চার শতাধিক শ্রমিক পরিবার পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। করাতকল আইন সংশোধন, সুন্দরবন থেকে দূরত্ব ৫ মিলোমিটার নির্ধারন এবং বন্ধ থাকা করাতকল পুণরায় চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শরণখোলা প্রেসক্লাবের সামনের
শেরপুরের নকলা উপজেলার কুর্শাবাদাগৗড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, নকলা পৌরসভার সাবেক মেয়র, চন্দ্রকোনা কলেজের অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মিজানুর রহমান (৬১) রোববার সকাল সাড়ে নয়টায় ঢাকা পিজি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি করোনাসহ ফুসফুসের জটিল রোগে ভুগছিলেন বলে পরিবারের লোকজন ও এলাকাবাসী জানান। নির্বাচন ভক্ত এই মানুষটি আর
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বালু পরিবহনের কাজে নিয়োজিত ড্রাম ট্রাকের চাপায় ইয়াছিন হুরি (৫৫) ও আলমগীর হোসেন (১৮) নামে দুই ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রীর নিহত হয়েছে। রোববার রাতে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের উপজেলার রামপুর বাজারের অদূরে পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ইয়াছিন হুরি (৫৫) উপজেলার পুমদী ইউনিয়নের
জামালপুরের মেলান্দহে কলেজছাত্রী শারমিন আক্তার (২০) আত্মহত্যা করেছে। শারমিন ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা গ্রামের ছলিম উদ্দিনের মেয়ে। সে জামালপুর আশেক মাহমুদ বিশ^বিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।ছাত্রীর পিতা ছলিম উদ্দিন জানান-১৩ সেপ্টেম্বর সকালে ঘুম থেকে ওঠে গোসল খানায় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তার মনে কি
বাগেরহাটের শরণখোলায় আরিফা নামে ১৫ মাসের এক শিশু পুকুরে পড়ে মারা গেছে। রোববার পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। উপজেলা দক্ষিণ রাজাপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত্যু নিয়ে সন্দেহ হলে পুলিশ শিশুর লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে
পাবনার সুজানগরের হাট-বাজারে মাত্রাতিরিক্ত চড়া দামে হাঁস-মুরগীর ডিম বিক্রি হচ্ছে। এতে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ ডিম কিনতে হিমশিম খাচ্ছে। সরেজমিন খোঁজ-খবর নিয়ে জানা যায় গত এক সপ্তাহ আগেও উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি হালি মুরগীর ডিম ৩০টাকা এবং প্রতি হালি হাঁসের ডিম ৪০ টাকা দরে বিক্রি
দেশ পরিচালনায় ‘সীমাহীন ব্যর্থতা আড়াল করতে’ সরকার বিএনপির নেতাকর্মীদের উপর দমন-নিপীড়নের ‘স্টিমরোলার’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রোববার ঢাকা মহানগর উত্তরের খিলক্ষেত থানার কর্মী সম্মেলনে পুলিশী হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার এক বিবৃতিতে তিনি এসব
বিএনপি প্রতিবেশী দেশের সাথে অবিশ্বাস আর আস্থাহীনতার দেয়াল তুলেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সেতুমন্ত্রী তার বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। বিএনপি নেতাদের সীমান্ত নিয়ে কথা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা ভুলে গেছেন,
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে সরকারি শিশু পরিবার (বালক),ফরহাদাবাদ,হাটহাজারী,চট্টগ্রামের উদ্যোগে গত সোমবার প্রতিষ্ঠানের খেলার মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ ফুটবল টুনার্মেন্ট ২০২১ উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর,চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ
হাটহাজারীতে আউট স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিত করন সভা সোমবার অনুষ্ঠিত হয়। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গন কল্যাণ কেন্দ্র উপজেলা প্রশাসনের সহযোগীয় এই সভার আয়োজন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গন কল্যাণ কেন্দ্র চট্টগ্রামের কো- অর্ডিনেটর
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৭২ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৩৫ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ
স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত গাড়িচালক আবদুল মালেকের বিরুদ্ধে করা অস্ত্র মামলার রায় ঘোষণার জন্য আগামী ২০ সেপ্টেম্বর তারিখ ঠিক করেছেন আদালত। সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম রায় ঘোষণার এই তারিখ ঠিক করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সালাহউদ্দিন হাওলাদার বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষ ও
রাজশাহীর বাঘায় বসতবাড়ির জলাবদ্ধতা দূরীকরণ ও আবাদি জমি পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। উপজেলা কৃষকলীগ আয়োজনে সোমবার সকালে উপজেলা চত্বরে এই মানববন্ধন করা হয়।উপজেলার মুশিদপুর এলাকায় সুইটগেট মাধ্যমে পদ্মা নদীতে খালটির পানি নিয়ে যাওয়ার জন্য খাল পূনঃ খাল খনন শুরু করা হয়। ২০১৯ সালের ২৪
রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে হেরোইন, গাঁজা, চোলাইমদসহ তিনজন ও ওয়ারেন্ট ভুক্ত দুইজনসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যার পর থেকে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নরদাশ ইউনিয়নের
ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর হাত ধরে, সেই স্বাধীনতা রক্ষা করতে পারবে বঙ্গবন্ধু পরিবারই। বিগত দিনে বিএনপি জামাত সরকার গঠন করে চিহ্নিত যুদ্ধাপরাধীদের হাতে পতাকা দিয়ে ৩০ লক্ষ শহীদের সাথে উপহাস করেছে।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন কল্পে ইমামদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার বলেন, প্রকৃত মানুষ কখনো জঙ্গীবাদে সম্পৃক্ত হতে পারে
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিন রাজারামপুর গ্রামের মোহাম্মদীয়া মিয়া প্রকাশ রানীর মা (বাড়িতে) যৌতুকের টাকানা পেয়ে স্বামী, দেবর ও ননদ মিলে বিবি আমেনা (৩৫) নামের এক গৃহবধূকে নির্মম ভাবে চুলের মুঠি ধরে লাঠি দিয়ে পিটিয়ে, এলাপাথাড়ী ভাবে চড় থাপ্পত এবং মাটিতে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন ছাত্রদল সভাপতি আশিক বেপারীর পিতা সাবেক মেম্বার আবদুল মান্নান বেপারীর জানাজা নামাজ সোমবার সকাল ১১টায় আবদুল হাকিম মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এর আগে রোববার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স