পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেলের গতিরোধ করে এক ব্যবসায়ীর নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে পৌরসভার সারুটিয়া রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ীর নাম মিলন হোসেন। তিনি পৌরশহরের বাসষ্ট্যান্ড এলাকার ইলেকট্রনিক্স ও বিকাশ ব্যবসায়ী। তার বাড়ি উপজেলার পাটুলীপাড়া
বাগেরহাটে পৃথক ঘটনায় দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (১৩ নভেম্বর) সকালে কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামে পূর্ব শত্রুতার জেরে আব্দুল গফ্ফার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার
গ্যারেজ নির্মাণের ২ লক্ষ টাকা আত্মসাৎ করে বদলি নিয়ে অন্যত্রে চলে গেছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উপজেলা পর্যায়ের এক কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে অনুসন্ধানে জানাজায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণীসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি)কর্তৃক উপজেলা পর্যায়ে গ্যারেজ নির্মাণে ২ লক্ষ টাকা বরাদ্দ নেয় তারাগঞ্জ উপজেলা
ভারতের পেট্রাপোলঘেঁষে নির্মিত দীর্ঘ প্রতিক্ষীত বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনালটির কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এটির শুভ উদ্বোধন করবেন। জানা গেছে, ২০২১ সালে ভারতের পেট্রাপোল বন্দরঘেঁষে
শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র রাজনৈতিক সম্পর্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার সকাল থেকে ফুলবাড়ী উপজেলার কয়েকটি কলেজ ও মাদ্রাসায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।শুরুতে ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে
টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তানভীর হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে তানভীরের এক বন্ধু। মঙ্গলবার(১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পেচারআটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর হোসেন জেলার সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামের সৌদি
চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, জোয়ার ভাটার নদী হালদা নদীতে গভীর রাতে অভিযান পরিচালনা করে পাঁচ হাজার মিটার (১০টি) অবৈধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার দিবাগত রাত ১২ টা থেকে ভোর রাত ৩ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা
দোকানে বসে ঘুসের টাকা গুনে গুনে পকেটে নেয়া পুলিশের সেই উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানকে চাঁদপুরের হাজীগঞ্জ থানা থেকে পুলিশ লাইনসে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। মঙ্গলবার সকালে ওই এসআইকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবপিপিএম। এর আগে সোমবার দুপুরে তাকে হাজীগঞ্জ থানা
মাদরাসাগুলোতে কোন কারিকুলামে পড়াচ্ছে সেটা সরকারের নিয়ন্ত্রণে বা তত্ত্বাবধায়নে নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বুধবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় শিক্ষা একাডেমির এক গবেষণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাইমারি থেকে মাদরাসায়
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও তনিমা আফ্রাদ এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জেলা যুবদলের সাবেক
বাগেরহাটের শরণখোলায় অবৈধ ভাবে খাল থেকে দুটি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ৩ জন কে আটক করে । পরে মাটি ও বালুমহল ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার
রাজনৈতিক দলের মতামতে উপদেষ্টা নিয়োগের প্রচলন নেই। এটি প্রধান উপদেষ্টার এখতিয়ার। তবে যাদেরকে নিয়োগ দেওয়া হবে বা হচ্ছে তাদেরকে নিয়ে যেন বির্তক না হয়। সেই বিষয়টি লক্ষ্য করা উচিত তাদের নিজেদের স্বার্থে। তাই উপদেষ্টা নিয়োগে বর্তমান অন্তর্র্বতী সরকারকে সতর্ক ভূমিকা পালন করার তাগিদ জানিয়েছেন বিএনপি
বঙ্গোপসাগর তীরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচরের আলোরকোলে ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবল্মীদের এবারের রাস উৎসব শুরু হবে আজ বৃহস্পতিবার। আগামী ১৪ নভেম্বর থেকে ৩ দিন ব্যপি রাস উৎসব শুরু হবে। ১৬ নভেম্বর প্রত্যুষে পূণ্যার্থীদের সমুদ্র স্নানের মধ্যে দিয়ে রাস উৎসব শেষ হবে। পাপ মোচন ও মনের
অর্ন্তর্বতী সরকারে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ২ ঘন্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রংপুরের সাধারণ ছাত্র-জনতা। ১৩ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লালবাগের সামনে জড়ো হন এবং সেখান থেকে তারা মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়ে মডার্ন মোড়ে যান।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বখুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার (১৩ নভেম্বর) বখুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর এ আলম ভুঁইয়া। সহকারী উপজেলা শিক্ষা অফিসার
নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের রাণীনগর প্রতিনিধি শাহরুখ হোসেন আহাদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৭টা নাগাদ উপজেলার হরিশপুর এলাকায় এঘটনা ঘটে। দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। সাংবাদিক আহাদ উপজেলার হরিশপুর গ্রামের
শেরপুরের নকলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের সুলতান
“শব্দ শিখুন ভাষা শিখুন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে উপজেলা পর্যায় ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা। বুধবার (১৩ নভেম্বর) সকালে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট
জয়পুরহাটের কালাইয়ে বোনের বাড়িতে মাছ নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আলী আনসার নামে এক ব্যাক্তি মৃত্যু হয়েছেন। নিহত আলী আনসার (৫৪) কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। গতকাল মঙ্গলবার রাতে কালাই-জয়পুরহাট রোডে কালাই উপজেলার হাজীপাড়ার গ্রামের রাস্তার পূর্বে নির্মনাধীন আইসিটির রাস্তার
কুষ্টিয়ায় পরিবহন সংশ্লিষ্ট তিনটি সংগঠন শিক্ষার্থীদের জন্য সপ্তাহে পাঁচ দিন বাসভাড়া অর্ধেক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।বুধবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি