শেরপুরের নকলা উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।এর অংশ হিসেবে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে মেলার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নাগরিক সংগঠনের উদ্যোগে তাল গাছের বীজ রোপণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের রুদ্রকুন্ড গ্রাম থেকে দিব্যস্তলী আদিবাসীপাড়া পর্যন্ত ১১শ তাল বীজ রোপণ করা হয়। রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এ সময় ইউপি চেয়ারম্যান
বাংলাদেশে হোন্ডার রপ্তানি বানিজ্যে নতুন অধ্যায় সূচনা করতে মুন্সিগঞ্জে হোন্ডার রপ্তানি বানিজ্য -২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট কোম্পানি লিমিটেড (বিএইচএল) মুন্সিগঞ্জ গজারিয়া ফ্যাক্টরি প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে ওই রপ্তানি বানিজ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট
বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপণ্ডমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্র-জনতা বা বিএনপি’র আন্দোলনে নয়, অতিরিক্ত পাপ করায় শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে। সে জন্যই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা অডিটরিয়াম হলরুমে বিএনপি’র এক কর্মী সভায়
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার বিকেলে ভূরুঙ্গামারী প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্যের মাধ্যমে ভূরুঙ্গামারীর চলমান ঘটনা ও সোনাহাট স্থলবন্দরের বিষয়ে তাদের অবস্থান পরিস্কার করা হয়। এ ছাড়া ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী
আরজি কর কাণ্ডে প্রতিবাদ করায় জুনিয়র চিকিৎসকদের নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করে তোপের মুখে পড়েছেন অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক। এরপরই অভিনেতাকে নিয়ে প্রশ্ন তুলেন এবং তাকে বয়কটের ডাক দেন। এরপর অবশেষে এক ভিডিও বার্তায় নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান কাঞ্চন। ভিডিওতে তিনি বলেন, “সোমবার একটি
রাজবাড়ীর গোয়ালন্দে গত ৫ আগষ্টের পর বিএনপির নাম ব্যবহার করে চিহ্নিত দুর্বৃত্তরা দৌলতদিয়া ঘাট ও গোয়ালন্দ এর বিভিন্ন হাট বাজারে চাঁদাবাজি, দখলবাজি এবং মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় গোয়ালন্দ উপজেলা মাঠে গোয়ালন্দ উপজেলা বিএনপি, পৌর
২০২৩ সালে ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি ভারতের ‘জাতীয় ক্রাশ’ বনে যান বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। সম্প্রতি কমেডি সিনেমা ‘ব্যাড নিউজ’-এ ভিকি কৌশলের বিপরীতেও দেখা গেছে তৃপ্তিকে। বলতে গেলে সাফল্যের জোয়ারে ভাসছেন তৃপ্তি। তবে একসময় এই অভিনেত্রী সামান্য প্রচার পাওয়ার জন্য মরিয়া ছিলেন। প্রয়োজনে যেকোনো
‘ন ডরাই’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল সুনেরাহ বিনতে কামালের। তারপর অভিনয় করেছেন অর্ন্তজাল চলচ্চিত্রে। এরপর একে একে অভিনয় করেছেন বেশ কয়েকটি নাটকে। অবশ্য অনেক দিন ধরেই অভিনয়ে বিরতি নিয়েছিলেন এই তারকা। এবার বিরতি ভেঙে অভিনয় করলেন নাটকে। রাগিব রায়হান পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া এ
ব্রিটিশ ইলেকট্রনিক মিউজিক গ্রুপ ‘ক্রেজি পি’র প্রধান গায়িকা ড্যানিয়েল ম্যুর মারা গেছেন। ৩০ আগস্ট মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫২ বছর বয়স হয়েছিল এ তারকার। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, ব্যান্ডটি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, ‘হঠাৎ এবং দুঃখজনক’ পরিস্থিতিতে মৃত্যু হয়েছে গায়িকা ড্যানিয়েলের। ব্যান্ডটি
আশাশুনি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামকে বরণ ও বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী অফিসার ইনচার্জকে ক্রেস্ট প্রদান করা
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। আর কিছুদিন পরেই জীবনের নতুন আরেক অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের এই পাওয়ার কাপল। চলতি মাসেই প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন দীপিকা। বলিউডের অনেক অভিনেত্রী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন। তবে সেই পথে হাঁটেননি দীপিকা। নিজের গর্ভেই
সংগীতশিল্পী হিসেবে সুনাম অর্জন করেছেন বাঁধন সরকার পূজা। তাঁর গাওয়া ১০টি মৌলিক গান কোটি ভিউয়ের ঘরে প্রবেশ করেছে। গানগুলোর কোনোটি প্লে-ব্যাকে নয়, সবগুলো অডিওর একক, মিশ্র অ্যালবামে প্রকাশিত গান বলে জানান পূজা। পূজার ভাষ্য, আমার কণ্ঠে গাওয়া মৌলিক ১০টা গান কোটির ঘর পার করেছে। এটা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শোবিজের অনেক শিল্পীই প্রতিবাদ জানান, এমনকি রাজপথেও নেমে আসেন। তবে এদের মধ্যে অনেককেই এই আন্দোলনে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে আবার কেউ কেউ দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছেন। এই আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী
কাজী নজরুল ইসলামের বায়োপিক দিয়ে টালিউডে যাত্রা শুরু হচ্ছে অর্চিতা স্পর্শিয়ার। ‘কাজী নজরুল ইসলাম’ শিরোনামে বায়োপিকটি বানাবেন আবদুল আলিম। এই সিনেমা দিয়েই প্রথমবার পরিচালকের আসনে বসবেন তিনি। এই সিনেমায় নজরুল ইসলামের প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে দেখা যাবে স্পর্শিয়াকে। ইতোমধ্যে পরিচালকের সঙ্গে প্রাথমিক আলাপ সেরেছেন অভিনেত্রী।
আশাশুনি উপজেলা জামাতের যুব বিভাগের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় যুব বিভাগের অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুব বিভাগের উপজেলা সভাপতি ডাক্তার রোকনুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুব বিভাগের প্রধান উপদেষ্টা সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আবদুস
ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি কাজ করেন ভারতের পশ্চিমবঙ্গেও। অভিনয় গান দুটি সমান তালেই চলে তার। তবে অনেক দিন ধরে নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে নেই ঢালিউডের এই নায়িকার। নতুন সিনেমা না থাকলেও আলোচনায় আছেন তিনি। এই আলোচনা একটি জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত হওয়ার
সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের লক্ষ্যে আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের পক্ষ হতে একদিনের মূল বেতন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ফান্ডে জমা প্রদান করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও কর্মচারীবৃন্দ তাদের একদিনের মূল বেতন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক বরাবর নির্দিষ্ট ব্যাংক
শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের নতুন সিনেমা 'দেভারা' প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৭ সেপ্টেম্বর। করতালা শিবা পরিচালিত 'দেভারা' সিনেমাটির জাহ্নবীর ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে, যাতে তার মা প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর সাথে অনেক মিল পাওয়া গিয়েছে। জুনিয়র এনটিআর- এর বিপরীতে অভিনয় করে তেলেগু চলচ্চিত্রে অভিষেক হলো জাহ্নবীর।
আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক কর্মপরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা জামাত কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামাত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আমীর হাফেজ মুহাদ্দিস মাওলানা রবিউল বাশার। বিশেষ অতিথি