ম্যাচে বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত যেন খলনায়ক বনে গেলেন জিরোনার গোলরক্ষক পাওলো গাযানিগার। তার হাস্যকর এক ভুলে শেষ মুহূর্তে হেরে গেছে জিরোনা। পার্ক ডি প্রিন্সেন্সে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসে পয়েন্ট
নাটোরের সিংড়ায় ডিগ্রি ছাড়া এমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেয়ার অপরাধে এস.এম হান্নান নামের এক ব্যক্তিকে লাখ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার কালিগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
নতুন নম্বর ওয়ান টি-টোয়েন্টি অলরাউন্ডারের নাম জানিয়েছে আইসিসি। প্রথমবারের মত টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে বসলেন ইংলিশ তারকা লিয়াম লিভিংস্টোন। ৭ ধাপ এগিয়ে এসে নাম্বার ওয়ান পজিশন দখলে নিলেন লিভিংস্টোন। সরিয়ে দিলেন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। এক ধাপ পিছিয়ে চারে নেমে গেলেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার
বোলারদের অসাধারন নৈপুন্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম আন্তর্জাতিক জয়ের স্বাদ পেল আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানে গুটিয়ে দিয়ে ১৪৪ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় আফগানিস্তান। তৃতীয়বারের মত ওয়ানডেতে মুখোমুখি হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সূচনা করলো আফগানরা।
জয় দিয়ে শ্রীলংকা সফর শেষ করলো বাংলাদেশ নারী ‘এ’ দল। গতকাল সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছে শ্রীলংকা নারী ‘এ’ দলকে। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এর আগে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিলো সফরকারীরা। কলম্বোর কোল্টস ক্রিকেট গ্রাউন্ডে
ক্ষিপ্র গতির বোলিং, ভড়কে যাওয়া ব্যাটার, একের পর এক উইকেট শিকার। ইয়ান বিশপ ছিলেন এমনই এক ক্ষুরধার বোলার। যার ফাস্ট বোলিং মুগ্ধ করেছে নব্বই দশকের ক্রিকেট দুনিয়াকে। এবার সেই বিশপ মুগ্ধ বাংলাদেশের হাসান মাহমুদে। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি হাসানের বোলিং দেখে বললেন, ‘লাভলি টু সি’।
চেন্নাই টেস্টের প্রথম দুই সেশন নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও দিনের শেষ সেশনে ভারত প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে ৭ম উইকেট জুটিতে রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা মিলে ভারতের সংগ্রহ টেনে নিয়ে যান তিনশোর ঘরে। ১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারত প্রথম দিনের খেলা শেষ করেছে
অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা ও দায়িত্ব, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা, পদত্যাগ এবং আনুষঙ্গিক অন্য বিষয়ে বিধান করতে ‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া প্রস্তুত করেছে আইন ও বিচার বিভাগ। ওই খসড়ার চূড়ান্ত অনুমোদনও করেছে উপদেষ্টা পরিষদ।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য
নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও জীবনমান উন্নয়নে সচেতনতামূলক এ্যাডভোকেসী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেসী সভায় দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায়
সারের মূল্য পরিশোধ না করায় সরবরাহকারী চার দেশ সার রফতানির চুক্তি বাতিল করেছে। বিগত সরকারের আমলে আমদানি করা সারের প্রায় এক হাজার কোটি টাকা পরিশোধ করা হয়নি। আর চুক্তির খেলাপ হওয়ার কারণেই সরবরাহকারী দেশ বাংলাদেশের সঙ্গে সার রপ্তানির চুক্তি বাতিল করে। এমন অবস্থায় তিন মাস
টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন সদস্যরা। সংস্কার থেকে শুরু করে বেশ কয়েকটি দাবি নিয়ে এরইমধ্যে হয়েছে সমাবেশও। সংস্কারকামী শিল্পীরাদের যৌক্তিক দাবি নিয়ে নানা ধরণের আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। সেই দাবির প্রেক্ষিতে গত বুধবার রাজধানীর মহাখালীর একটি কনভেনশন হলে জরুরি সাধারণ
২০০০ সালে রিফিউজি চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় অভিষেক হয় কারিনা কাপুরের। দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট ছবিতে অভিনয় করে বলিউডে জনপ্রিয় হয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, আগামী বছর বলিউডের সবচেয়ে বড় বাজেটের সিনেমায় অভিনয়ের জন্য ইতোমধ্যেই চুক্তি স্বাক্ষর করেছেন কারিনা। এই ছবিতে কারিনার
দেশে অস্থির সময় পেরিয়ে স্বাভাবিক হচ্ছে সবকিছু। শোবিজ অঙ্গনেও শুরু হয়েছে শুটিং কার্যক্রম। তবে বন্ধের সময়টুকুতে বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। জানিয়েছেন, এমনিতে শুটিং ব্যস্ততার কারণে বিশ্রামের সময়টাও ঠিকমতো পান না। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে যখন শুটিং বন্ধ ছিল, সেসময় কিছুদিন বিশ্রাম করেছেন।
একটা সময় ঢাকাই সিনেমার নায়িকারা দারুণ গোপনীয়তা রক্ষা করতেন। তারা সচারচর রাস্তায় বেরোতেন না। এমনকি টিভি পর্দায় মুখ দেখাতেও তাদের ছিলো সংকোচ। তারা মনে করতেন টিভি পর্দা বা রাস্তাঘাটে বিনে পয়সায় যদি তাদের দেখা মেলে তবে কেন দর্শক টিকিট কেটে সিনেমা হলে যাবেন? এই প্রথাটি
ব্যাপক হারে পলিথিন ব্যাগ ব্যবহারের ফলে সৃষ্ট পরিবেশগত বিপর্যয় সম্পর্কে এখন আর কারো দ্বিমত নেই। দেশের পরিবেশ বিজ্ঞানী ও পরিবেশ আন্দোলন কর্মীদের দীর্ঘদিনের দাবি এবং ঢাকা শহরের চারপাশের নদ-নদী দূষণ, সামান্য বৃষ্টিতে পানিবদ্ধতা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ার মত বাস্তব সংকটের প্রেক্ষাপটে বিগত সরকার আইন
দেশের অন্যতম সেরা ব্যান্ড ‘শিরোনামহীন’। ইচ্ছে ঘুড়ি, হাসিমুখ, জাহাজী, ক্যাফেটেরিয়া, ভালোবাসা মেঘ কিংবা এই অবেলায়-এমন বহু গান দিয়ে শ্রোতাদের উপহার দিয়েছেন। দলটির বয়স তিন দশক প্রায়। তিন দশক পূর্তির দ্বারপ্রান্তে থাকা দলটি বিরামহীন নতুন গান উপহার দিয়ে গেছে। এবার নিয়ে এলো নতুন আরও একটি গান।
চিত্রনায়িকা পরীমণি সন্তান হওয়ার পর দীর্ঘদিন পর্দা থেকে দূরে ছিলেন পরীমণি। তবে গেল বছরের শেষ দিক থেকে আবারও নিয়মিত হয়েছেন কাজে। সিনেমার পাশাপাশি কাজ করছেন ওটিটিতেও। শিগগিরই মুক্তি পাবে পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব।’ কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজটি
গায়ক আদনান সামির জনপ্রিয়তা পুরো উপমহাদেশ জুড়েই। অসংখ্য গানে মুগ্ধ করেছেন তিনি। নব্বই দশকের ক্যাসেট ও মিউজিক ভিডিওতে সামির গানে বুঁদ হয়নি এমন দর্শকশ্রোতা খুব কমই পাওয়া যাবে। তবে ২০১০ সালের দিক থেকে গানের জগতে নিজের অস্তিত্ব হারাতে থাকেন তিনি। এরপর একরকম লাপাত্তাই হয়ে যান
"চারপাশ রাখি পরিস্কার ডেঙ্গুসহ মশাবাহিত রোগবালাই করি প্রতিকার" শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী পৌরসভার ১ নং ওয়ার্ডে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিধত হয়। কালিহাতী পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর
‘সেন্সর’ শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। ২০২৩ সালের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে সার্টিফিকেশন বোর্ডকে পুনর্গঠন করব গত বুধবার এক বৈঠকে এমনটাই বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শেখ হাসিনা সরকার পতনের পর নতুন করে সাজানো হচ্ছে সবকিছু। প্রজ্ঞাপনের