নীলফামারীর সৈয়দপুর শাখায় পদ্মা ইসলামি লাইফ ইনস্যুরেন্সে পলিসি বীমা চালু করেন মোঃ জালাল উদ্দিন। তার ওই বীমার মেয়াদ পূর্ণ হয় ২০১৮ সালে। বীমার টাকার অঙ্ক হিসাব করতে প্রতিষ্ঠানটি জালাল উদ্দিনের কাছ থেকে তার করা প্রিমিয়ামের রসিদসহ সব কাগজ ও দলিলপত্র কৌশলে বলা চলে ছিনিয়ে নেয়।
আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গাপুজা ২০২৪ উদযাপন উপলক্ষে রংপুর জেলা পুলিশের আওতাধীন রংপুর জেলা, মহানগর ও ৮ থানার পুজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ
কেএমপি'র লবণচরা থানা পুলিশের অভিযানে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রয়লব্ধ নগদ ৯ হাজার ৪০০ টাকা উদ্ধারসহ ৪ জনকে আটক করেছে। গত ২০ সেপ্টেম্বর রাত পৌণে ৮ টার দিকে লবণচরা থানার পুলিশের একটি টিম লবণচরা থানাধীন ঠিকরাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কেএমপি, খুলনার লবণচরা থানাধীন
উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে প্রায় তিন যুগ পর ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ব্যবসায়ী বন্দর গৌরনদীর টরকী বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।শনিবার দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ভোট প্রদান করেন মোট ৫৫৭
‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’, ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে এক দফা, এক দাবি নিয়ে গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার বেলা সাড়ে ১২টায় গলাচিপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনের
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় ন্যাশনাল প্র্রি-ক্যাডেট স্কুলের ইজিবাইক উল্টে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছে।শনিবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে যশোরে রেফার্ড করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিশির ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।আহতরা হলো ফরহান হোসেন (১০), মুক্তা খাতুন
আমরা সকল প্রকার বৈষম্য দূর করে হিংসা, সন্ত্রাস, রাহাজানির পরিবর্তে শান্তি এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলবো, এক্ষেত্রে সাংবাদিক সমাজকে আমাদের পাশে চাই। আমাদের যদি কোন দোষক্রুটি আপনারা লক্ষ্য করেন তাহলে অবশ্যই তা আমাদের জানাবেন এবং কলম ও সংবাদের মাধ্যমে সেটিকে উপস্থাপন করবেন। আজকে আমাদের সমাজে
ভবিষ্যতে আইন-শৃঙ্খলা যারা অবনতি করবে তাদের হাত ভেঙ্গে দেয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার জন্য আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করবো। আইন-শৃঙ্খলা কোন অবস্থায় অবনতি হতে দেয়া যাবে না।
এইচ এম মেহেদী হাসানাতকে (দৈনিক যুগান্তর) সভাপতি ও গৌরাঙ্গ লাল দাসকে (দৈনিক ইত্তেফাক) সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য প্রেসক্লাব কোটালীপাড়ার কমিটি গঠন করা হয়েছে। শনিবার কোটালীপাড়া উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে বসে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি প্রমথ রঞ্জন সরকার (বাংলাদেশ বুলেটিন),
বরগুনার তালতলীতে দীর্ঘ ১৭ বছর পর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার মডেল মসজিদের সভাকক্ষে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। তালতলী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. শাহজালাল পিয়াদার পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য
নন্দীগ্রামে পারিবারিক কলহে গৃহবধূ ও মোবাইল কিনে না দেয়াই কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে নন্দীগ্রাম উপজেলার বেতকুড়ি গ্রামে ও শনিবার সকালে উপজেলার শশিনগর গ্রামে এ পৃথক দুটি ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম (১৪) উপজেলার বেতকুড়ি গ্রামের রাজমিস্ত্রি রাফিজ মিয়ার ছেলে ও নিহত গৃহবধূ সোনিয়া আক্তার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হিজবুল আরাফাত, ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে ১৯ তম হাজী সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভুরুঙ্গামারী সরকারি কলেজ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। হিজবুল আরাফাত ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব তৈয়ব আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম
জামালপুরের ইসলামপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি(আই এইচ টি) এর তৃতীয় ও চতুর্থবর্ষের শিক্ষার্থীদের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত গভীর রাতে আইএইচটি ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায় ,শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি(আইএইচটির)শিক্ষক ডা. শাহ মো. মোখলেছুর রহমানের বিভিন্ন অনিয়ম,দূর্ণীতির
জামালপুরে জাল দলিল তৈরী করে শহরের মেডিকেল রোডে হযরত আলী মার্কেটের একাংশের ভূমি আত্মসাতের পায়তারার অভিযোগ উঠেছে ভূমি অফিসের কর্মচারী শাহানা বেগম ও তার স্বামী রেজাউল করিমের বিরুদ্ধে।শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এমনি দাবি করে সাংবাদিক সম্মেলন করেন জমির প্রকৃত মালিক জিলহজ আলী নাদু ও
পুলিশের নবাগত বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, গায়েবী মামলার কোন সুযোগ নেই। অন্যায়ভাবে পুলিশের মাধ্যমে আর কেউ হয়রানি হবেনা।তিনি আরো বলেছেন, আমরা অতীত নিয়ে আর পরে থাকতে চাই না। অতীতে পুলিশের যে ব্যবস্থা ছিল, তা পাল্টে দেওয়া হবে। আগামী দিনগুলো আমাদের সামনে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গা নারীসহ ১৭জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে উপজেলার সামন্তা, বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মোঃ আজিজুস শহীদ জানায়, মহেশপুর সীমান্ত
ইউনিয়ন ডিজিটাল সেন্টারে নিয়োগপ্রাপ্ত পরিচালকদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাত থেকে বেতন ভাতা প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ সমিতি ঝিনাইদহ জেলা শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয়
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শালিখা গ্রামে দূর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বী অসহায় ও দরিদ্র নারীদের মাঝে শাড়ি বিতরন করা হয়েছে। শনিবার বিকালে শালিখা মন্দিরের সামনে ৫১ জন মহিলার মাঝে এ শাড়ী বিতরন করা হয়। কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম অহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের নির্দেশনা ও নিয়ামতপুর
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহবুবার রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে সরকারি মাহ্তাব উদ্দীন ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপি'র সিনিয়র
রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর উপশহর নিউ মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মোহনপুর থানা-পুলিশ। আবদুস সালাম মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনের