বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্'র ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ব্রি: জে: (অব:) হান্নান শাহ্ স্মৃতি সংসদের উদ্যোগে বেলা ২ ঘটিকার সময় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক স্মরণ সভার আয়োজন করা
বগুড়ায় দেবী দূর্গা বরণে মন্ডপ গুলোতে চলছে প্রস্তুতি। শরতের কাশফুল আর প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততা জানিয়ে দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। এখন শুধু অপেক্ষা ঢাকে কাঠির বারি পড়ার। সেই সাথে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কারিগররা। তাদের নিপুণ হাতে ফুটে উঠছে দেবী দুর্গার রূপ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কোনো স্বার্থান্বেষী মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আরএমপি সদর দপ্তরে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
জমিরিয়া শামসুল উলুম মাদ্রাসার বার্ষিক ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, হামদ্, নাথ, গজল, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ক্যাটাগরিতে মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জমিরিয়া শামসুল উলুম মাদ্রাসার
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর সড়কে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা সড়কে গাছ ফেলে গতিরোধ করে ৫ জনকে আহত করে টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগী ফজলে রাব্বি জানান- বুধবার (২৫/০৯/২০২৪) রাত ১০টার দিকে সাবদালপুর বাজার থেকে তিনি মোটরসাইকেল যোগে কোটচাঁদপুরে নিজ বাড়ীতে আসছিলেন। পথের মধ্যে কোটচাঁদপুর-সাবদালপুর সড়কের কুয়াতলা
যশোরের ঝিকরগাছা সুরতজান মাধ্যমিক বিদ্যালয়ের ৬শ' শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ ও গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। বৃহস্পতিবার সকালে পানিসারা প্রাথমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চে বর্ণিল সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মীর ফারুখ আহমেদ
বরগুনার তালতলীতে প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর রোডে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। খোট্টারচর বড় অংকুজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সাল আহম্মেদ এর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন
সম্প্রতি ভারতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশ থেকে ভারতের ক্ষমতাসীন দলের নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করে সাম্প্রদায়িক সন্ত্রাস ছড়িয়ে দেয়ার পাঁয়তারা করছেন বলে অভিযোগ করা হয়। বৃহস্পতিবার (২৬
চলতি বছর আগস্ট পর্যন্ত আট মাসের রেকর্ড ভেঙে ফেলেছে ডেঙ্গু রোগ। সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ছাড়িয়ে গেছে এ রোগে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। এটিকে অশনি সংকেত হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ডেঙ্গুর প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের চাপ।চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত বছরের আগের যে
যুক্তরাজ্যে বসবাসরত টাঙ্গাইল জাতীয়তাবাদী আদর্শের অনুসারীদের সমন্বয়ে ৭৫ সদস্য বিশিষ্ট 'টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে' পূর্ণাঙ্গ কমিটি আগামী ৩ বছরের জন্যে কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার(২৫ সেপ্টেম্বর) কার্যকরী কমিটির সভাপতি আবু ইউসুফ তালুকদার ও সাধারণ সম্পাদক শিবলী শহীদ খোশনবিশ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী তিন বছরের
নওগাঁর মহাদেবপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষ শাপলায় এর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী, উপজেলা
'রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা, মানববন্ধন,বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দূনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন
সুপ্রাচীন কাল থেকে মানুষ দেশে দেশে ভ্রমণ করে আসছে। পৃথিবী দেখার দুর্নিবার নেশায় মানুষ বিক্ষুব্ধ মহাসমুদ্র পাড়ি দিয়ে পৌঁছেছে অজানা দেশে। দেশ-বিদেশের বিভিন্নস্থানে ভ্রমণের মাধ্যমে জীবনকে উপভোগ করে থাকে মানুষ। এই ভ্রমণকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পর্যটন শিল্প। অন্যদিকে মানুষের একে অপরকে জানার আগ্রহ থেকে
ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত নির্বাচনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। এবার সেই সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে
তিন ঘন্টায় বৃদ্ধি পেয়ে রাস্তায় গলা পানিতে পরিনত হয়েছে। এমন ঘটনা ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মার মধ্যে নিচ পলাশি ফতেপুর চরে। পানি চরের রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ক্ষেতের অনেক ফসল ডুবে গেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ দৃশ্য দেখা যায়। জানা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগৈর সভাপতি সোলাইমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে তালশহর ইউনিয়ন পরিষদেও সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুুলিশ জানায়, তালশহর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগৈর সভাপতি সোলাইমান মিয়ার বিরোদ্ধে হত্যা,বিষ্ফোরক এবং মারধরের একাধিক মামলা রয়েছে।তাছাড়া ইউনিয়ন পরিষদের
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ১নং বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনকে জনস্বার্থে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়। জানা যায় পঞ্চগড় জেলার
পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও থ্রি হুইলার সংঘর্ষে আতিকুল্লাহ বাবু (২৬) নামে এক থ্রি হুইলার চালকের মৃত্যু হয়েছে। নিহত আতিকুল্লাহ বাবু জেলার বোদা উপজেলার সর্দারপাড়া এলাকার মসলিম উদ্দিনের ছেলে৷ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় ঢাকা মহাসড়কের তেঁতুলিয়া উপজেলার শালবাহান বোয়ালমারী নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার ভূমি রবিউস সারোয়ার,থানার অফিসার্স ইনর্চাজ(ওসি)মো: আবদুল কাদের,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায়,উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিম আরফিন,পল্লী বিদ্যুৎ সমিতির
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার (২২.২ কোটি টাকা) মানবিক সহায়তা দিয়েছে সুইডেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার সুইডিশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ দশমিক ৮ মিলিয়ন মানুষের পাশে দাঁড়িয়েছে সুইডেন। সুইডেন