চারভাগে বিভক্ত উপজেলা বিএনপির দলীয় অভ্যন্তরীন বিরোধের জেরধরে কমিটির দায়িত্বশীল পদ থেকে বহিস্কার করানোর জন্য কৌশলে একটি পক্ষ বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ট্রাক স্ট্যান্ড দখলের অভিযোগ এনে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনার প্রতিবাদে থানায় সাধারণ ডায়েরীর পর বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে
মহানবী (সাঃ)কে কটুক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়নকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে নেত্রকোনার দুর্গাপুরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা ইমান আক্বিদা সংরক্ষণ কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মারকাজ মাদ্রাসা মাঠে বিক্ষোভ মিছিল পুর্ব
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনঃবাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) কনসালটেন্ট অর্থোপেডিক,ট্রমা ও স্পাইন সার্জন ডাঃ সাইফুল্লাহ - আল - নোমান যার ব্রত হচ্ছে মানবতার সেবা। পেশাগত জীবনে ডাক্তারী এক মহান পেশা এবং জনসেবার এক উত্তম আদর্শ। যদি ডাক্তার হয় মানবিক ডাক্তার, যার ব্রত হবে মানুষের সেবা। ফরিদপুরের নগরকান্দা
সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। সুফিয়ান জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের আবদুল মালেক খোকার ছেলে। এ নিয়ে জামালপুরে কারাবিদ্রোহে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ জনে।বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি২) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার খলিশাখালিতে মৎস্যঘের জবর দখল ও লুঠপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক পক্ষ। বুধবার (২ অক্টোবর) পারুলিয়াস্থ বেসরকারি সংস্থা আইডিয়ালের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালিক পক্ষের ডাঃ নজরুল ইসলাম।
মৌলভীবাজার জেলার জুড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম কে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম। বুধবার (২ অক্টোবর) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম যুবলীগ নেতা
জামালপুরের মেলান্দহে রাজনৈতিক মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ৭নং চরবানিপাকুরিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি-চরপলিশা গ্রামের লোকমান আকন্দের ছেলে তারা আকন্দ (৬৪), নয়ানগর ইউনিয়ন আ.লীগের সদস্য-পশ্চিম মালঞ্চ গ্রামের হেলালের ছেলে সরোয়ার জাহান বাবু (৩৬) এবং উপজেলা ছাত্র লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-বজরদ্দিপাড়ার আবদুল বারেকের
শ্রীমঙ্গলের ৮ সদস্যের একটি প্রতিনিধিদল টাঙ্গাইলের সখিপুর পৌরসভা এলাকায় অবস্থিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট 'কো- কম্পোস্ট প্লান্ট' পরিদর্শন করেছেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মীর এম এ সালাম, সহকারি প্রকৌশলী ফরহাদুল হক, সরকারি
নীলফামারীর সৈয়দপুরে এ বছর ৭৩টি পূজা মন্ডপে চলছে দুর্গোৎসব। গত বছর পূজা মন্ডপের সংখ্যা ছিল ৮২ টি। এ বছর মন্ডপের সংখ্যা কমেছে ৯টি। বর্তমানে মন্ডপগুলোতে চলছে উৎসবের আমেজ। সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মোঃ আবু ছাইদ জানান, এবার সৈয়দপুর উপজেলায় ৭৩টি পূজা মন্ডপ। তার
রিক্সাচালক মোঃ ফজলুর (৪৪) হার্ডের দু’টি বাল্ব নষ্ট হয়ে গেছে। অর্থের অভাবে সে চিকিৎসা নিতে পারছে না। ফজলু জামালপুরের মেলান্দহ উপজেলার মামাভাগিনা গ্রামের ছৈয়দ আলী মন্ডলের ছেলে। ফজলুর দু’সন্তানের লেখাপড়ার খরচ যোগান, সংসার চালানো কঠিন। তার মধ্যে আবার চিকিৎসার অর্থ যোগান অসাধ্য হয়ে পড়েছে। উপার্জন
সারাদেশের মতো টাঙ্গাইলেও আজ শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দূর্গোৎসবের দেবীপক্ষ। সকালে টাঙ্গাইল পৌর শহরের থানাপাড়া সর্বজনীন মন্দিরে শুভ মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিন্দু ছাত্র মহাজোট টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে চন্ডি পাঠের মধ্যদিয়ে শুরু হয় শুভ মহালয়ার আনুষ্ঠানিকতা। ভক্তদের অংশগ্রহনে করা হয়
ডেঙ্গু প্রতিরোধ শুরু হোক নিজের ঘর থেকেই "চারপাশ রাখি পরিস্কার ডেঙ্গুসহ মশাবাহিত রোগবালাই করি প্রতিকার" শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী পৌরসভার আয়োজনে বুধবার(২ অক্টোবর) সকাল ১১ টায় কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতা বৃদ্ধিমূলক সভা
মেহেরপুরে অন্যকে ফাঁসাতে গিয়ে রাশেদুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তি র্যাবের হাতে আটক হয়েছেন। এ সময় ১টি ওয়ান শার্টারগান ও ১টি হাসুয়া উদ্ধার করা হয়। আটককৃত রাশেদুল জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের মৃত কুদরত উল্লাহ ওরফে ভাদু মীরের ছেলে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া
সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে কাল থেকে ৩ দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হতে যাচ্ছে। জেলা শহরের কালেক্টরেট মাঠে এই ইজতেমা শুরু হবে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে ৩দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়ে (৫ অক্টোবর) শনিবার আখেরি মোনাজাতে মধ্য দিয়ে শেষ হওয়া কথা রয়েছে।ইজতেমায়
নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত মেজর কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স।এ সময় উপস্থিত ছিলেন-কলেজ শিক্ষক কামরুন নাহার লিনা, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য
খুলনার মহানগরীর পূর্ব বানিয়াখামার এলাকার যুবক আল আমিন হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ২৪নং ওয়ার্ডের আলোচিত সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনকে প্রধান আসামি করে আরও ৯জনের বিরুদ্ধে সম্পূরক হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) নিহতের পিতা মো. জাহাঙ্গীর শেখ
সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ, কর্মহীন ও অসহায় লোকজনের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্রস্থ সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটি ( ইনক)মঙ্গলবার বিকেলে সেনবাগের জামালপুর গ্রামস্থ মরহুম সফি সাহেবের বাড়ির দরজায় মসজিদ মাঠে ওই অর্থ সহায়তা প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রস্থ সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ওই নগদ অর্থ
মুন্সীগঞ্জের গজারিয়ায় আনলোডিং ড্রেজার দিয়ে বালু ফেলার কারণে পানির চাপে ভেঙ্গে গেছে বাঁশগাও-নয়ানগর সড়কের অন্তত ৩০ফুট অংশ। এতে উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছে পাঁচটি গ্রামের অন্তত ত্রিশ হাজার মানুষ।স্থানীয়দের অভিযোগ মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ভুলু মুন্সী-সহ আরো কয়েকজন ড্রেজার দিয়ে
ভারতে মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক আছে। বুধবার (২ অক্টোবর) সকাল ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি কাস্টমস্ সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহিন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা এবং সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সিলেট নগরীর বারুতখানার একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই মতবিনিময় সভায় আয়োজন করা হয়। দি সিলেট চেম্বার অব কমার্স এন্ডাস্ট্রির সাবেক পরিচালক আমিরুজ্জামান