পিরোজপুরের কাউখালী উপজেলার বিএনপির নেতৃবৃন্দ উপজেলার ২৪টি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন নেতৃবৃন্দসহ উপস্থিত সকলের সাথে সাথে মতবিনিময় করেন।উপজেলার পুজা মন্ডপে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পর্যায়ক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করেন উপজেলার বিএনপির একটি স্বেচ্ছাসেবক কমিটি। উপজেলা বিএনপির উদ্যোগে মন্দিরের নিরাপত্তা স্বার্থে
দেবহাটায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ফিরোজা মজিদ ট্রাস্টের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত ওই মেডিকেল ক্যাম্পে স্বনামধন্য ৪জন এমবিবিএস চিকিৎসক এই চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসকদের মধ্যে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আকছেদুর রহমান, ঢাকার শিকদার মেডিকেল হাসপাতালের
শিক্ষা মন্ত্রনালয়ের (কারিগরি ও মাদ্রাসা বিভাগ) যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত বলেছেন, মানুষ মানুষের জন্য আমরা যে যেই ধর্ম পালন করি না কেন, সকল ধর্মে মানবতার কথা বলা আছে। আমি সমাজ দর্শন অনুসরণ করি। আমরা যদি মানুষের কষ্ট অনুধাবন করতে পারি, তাহলে প্রত্যেকের নিজের অবস্থান থেকে
চাটমোহর পৌর সদরের বালুচরে উদ্বোধন করা হয়েছে বিএস ফ্রেন্ডস সার্কেল ক্লাব। চাটমোহর সবুজ সংঘের পাশে গত শুক্রবার দিবাগত রাতে ফিতা কেটে ক্লাবের উদ্বোধন করেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম আনোয়ারুল ইসলাম। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন,কে এম
পাবনার চাটমোহর উপজেলা ৫০ শয্যার স্বাসথ্য কমপ্লেক্সে সেবার মান বেড়েছে। এক্স-রে,ইসিজি,আলট্রাসনোগ্রামসহ নানা পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি করা হচ্ছে ‘ডোপ টেস্ট’। পাবনা জেলার মধ্যে একমাত্র চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ডোপ টেস্টের ব্যবস্থা আছে। পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে। তবে চিকিৎসক সংকটের কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। এই হাসপাতালে
সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে হত্যা মামলার আসামীও রয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয় বলে সেনা ক্যাম্প থেকে জানানো হয়েছে। এ সময় তাদের
মা ইলিশের প্রধান প্রজনন রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনায় ২২ দিন ইলিশসহ সব ধরণের মাছ ধরায় নিষেধাজ্ঞা আজ থেকে শুরু হয়েছে। প্রজনন নির্বিঘ্ন করতে চাঁদপুরের পদ্মা-মেঘনাা নদীর ১০০ কিলোমিটারকে অভয়াশ্রম ঘোষণা করে ২২ দিন ইলিশসহ সকল প্রকার মাছ আহরণ এবং ওই সময় ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ
রাজশাহীতে বীজ বিক্রির বৈধ অনুমোদন না থাকা সত্ত্বেও বৈধ আমদানিকারক ও অনুমোদন প্রাপ্ত ডিলারের প্যাকেট নকল করে বীজ বিক্রির অভিযোগ উঠেছে। আর এঅবৈধ কর্মকাণ্ডে রাজশাহী জেলা বীজ প্রত্যয়ন অফিসার সাজ্জাদ হোসেনের জড়িত থাকার অভিযোগ করেছেন ইয়াকুব ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক। তিনি অভিযোগ করেন, আমি
শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপির ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির আহ্বায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা।গত শুক্রবার রাতে গফরগাঁও পৌর এলাকার ৪টি পূজা মন্ডপে দলের নেতাকর্মীদের নিয়ে পরিদর্শনকালে পূজামন্ডপ কমিটির সভাপতি
নওগাঁর মান্দায় একটি ফিজিও থেরাপি সেন্টারের বিরুদ্ধে ভূয়া সনদে চিকিৎসাসেবা প্রদানসহ রমরমা থেরাপি বাণিজ্যের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় একটি চক্রের এমন অপপ্রচারে প্রতিষ্ঠানটির সুনাম ও ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে দাবী করেন থেরাপি সেন্টারের মালিক।শনিবার দুপুরে মান্দা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবী করেন প্রসাদপুর বাজারে
বগুড়ার কাহালুতে ইজিবাইক উদ্ধার ও নারীসহ ৩ জন আসামিকে আটক করে পুলিশে হাতে তুলে দেন স্থানীয়রা। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাতে কাহালু উপজেলার দেওগ্রাম-তালোড়া সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন বগুড়া সদর উপজেলার মহিষবাথান গ্রামের
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এবং গফরগাঁও উপজেলা ও পাগলা থানা গণমানুষের নেতা অ্যাডভোকেট আল ফাত্তাহ খান গত শুক্রবার রাতে পৌর এলাকায় পন্ডিত পাড়া পূজা মণ্ডপ, ষ্টেশন রোডে পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজা মণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের সবার
প্রতিনিয়ত গাছ কাঁটার ফলে পাখি গ্রাম হিসেবে পরিচিত আশুরহাটে বসবাস হাজারো শামখোল পাখি আবাসস্থল ক্রমান্বয়ে হারাচ্ছে। রাতের আঁধারে পাখি নিধন করার পাশাপাশি তাদের উৎপাত করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে নিরাপত্তা ও আশ্রয়স্থলের চরম সংকটে পড়তে পারে এই পরিযায়ী পাখির দল। সেই সাথে পাখিশূন্য হয়ে
বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ টাস্কফোর্সের নওগাঁর আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শনিবার সকাল ১০ টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড়ের বাজার, নওগাঁর সিও অফিস বাজারে এই টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এসময় সহকারী কমিশনার ও নির্বাহী
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পিরোজপুর ইন্দুরকানীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বরিশাল বিভাগীয় কমিশনার জনাব মোঃ শওকত আলী। শুক্রবার রাতে তিনি উপজেলার পত্তাশী ইউনিয়নের শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম, রেখাখালী সার্বজনীন মাতৃমন্দির এবং রেখাখালী শ্রী শ্রী দূর্গা মন্দির পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন। এ সময়
নীলফামারীতে শিশুসহ অন্যান্যের বিনোদনের জন্য নেই কোন পর্যটন কেন্দ্র। তাই একটু বিনোদনের জন্য এ জেলার মানুষ কোন কোন সময় ছুটে যায় তিস্তা নদীর তীরে। ডিমলার পাঙ্গা ফরেস্ট, নীলসাগর, সৈয়দপুরে রংধনু পার্ক, পাতাকুঁড়িসহ বেশ কিছু স্থানে। তবে এ সকল স্থানে নেই কোন মনোরম পরিবেশ। বিনোদনের জন্য
মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধে আপন বোন ও ভাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মহিবুল ইসলাম ওহিদের বিরুদ্ধে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার ধানখোলা ইউনিয়নের সানঘাট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাহিদ ও তার বোন শামিমা খাতুন আহত
চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের বিভিন্ন পূজামন্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ১৬ বিজিবি বিভীষণ বিওপি সদস্যরা। সুবেদার আজাদ রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা বিভিন্ন পূজামন্ডপ পাহারা দিচ্ছেন। এতে কোন মন্ডপে কোন প্রকার অপৃতিকর ঘটনা ঘটেনি বলে জানাগেছে। সুবেদার আজাদ রহমান জানান, তারা শ্বারদীয় দূর্গাপূজা শুরু থেকেই বিভিন্ন মন্ডপ
সারাদেশে শান্তিপূর্ণভাবে চলছে পূজা উদযাপনঁড,আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো।শনিবার বেলা সাড়ে এগারটার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় পুজামন্ডপ পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী একথা বলেন। তিনি আরো বলেন পুজা উদযাপন উপলক্ষে সারাদেশে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিডিআর, আনসারসহ বিভিন্ন
রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন মহুরি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। শুক্রবার সন্ধার পর থেকে রাত পর্যন্ত তিনি ইউনিয়নের নয়টি মণ্ডপ পরিদর্শন করেন। প্রায় ২০০ মোটরসাইকেলের বহর নিয়ে তিনি মণ্ডপে মণ্ডপে যান। তার সঙ্গে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।