বিগত সরকার শেখ হাসিনা প্রায় ১৬ বছর ক্ষমতায় ছিলেন। ক্ষমতায় থেকে দেশের যতটুকু উন্নয়ন করেছেন তার অধিকাংশ কাজেই অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মূল কারণ হলো ক্ষমতার অপব্যবহার। দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে সাবেক ক্ষমতাশীন দল আওয়ামী লীগ সকল জায়গায় ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ রয়েছে।
বিশ্বে আনুষ্ঠানিক কর্মসংস্থানে সবচেয়ে পিছিয়ে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। বাংলাদেশে বেকারত্ব যে কত প্রকট রূপ নিয়েছে, তা জানার জন্য গবেষণার প্রয়োজন হয় না। জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠানগুলোর সামনে বিদেশ গমন-ইচ্ছুক তরুণদের ভিড় দেখলেই ধারণা করা যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুন মাসের ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে উঠে এসেছে,
কিছুদিন আগেই কোনো কোনো অঞ্চল প্রায় ৮-১০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। দেশের এই সংকটময় অবস্থায় যেখানে আমাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার কথা সেখানে দেখা যায় কেউ কেউ অতিরিক্ত বিদ্যুৎ অপচয় করছেন। দেখা যাচ্ছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক হলগুলোতে বিদ্যুৎ অপচয় করা হয়। অপ্রয়োজনে লাইট-ফ্যান
আলেয়া খাতুনের স্বামী মারা গেছেন প্রায় পাঁচ বছর হলো। স্বামী মৃত্যুর পর সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় তার নামে বিধবা ভাতার তালিকাভুক্ত হয়। প্রায় দেড় বছর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তিনি ভাতার টাকা তুলেছেন।কিছুদিন আগে হঠাৎ তার মোবাইলে টাকা আসা বন্ধ হয়ে যায়। এ বিষয়ে
ঘাগরা শাক প্রাকৃতিকভাবে জন্মানো বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। এটি উত্তর আমেরিকা, পূর্ব ও দক্ষিণ এশিয়ার স্থানীয় উদ্ভিদ। উত্তর আমেরিকার থেকে পৃথিবীর অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় সব দেশে এটি দেখা যায়। প্রাকৃতিকভাবে কোন রকম পরিচর্যা ছাড়াই এরা জন্মায়। ঘাগরা শাক ৫০-১২০ সে.মি. লম্বা
দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। রোববার সকালে তিনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে পূজামন্ডপের সভাপতি ও সম্পাদকের সাথে মতবিনিময় করে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোস্তফা আব্দুল্লাহ্ আল-নূর,
সুস্থ সাংস্কৃতিক চর্চা ও বিকাশের লক্ষ্যে জেলার চর রাজিব পুরে ইনসাইট কালচারাল একাডেমীর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার রাজিব পুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করা হয়। এ উপলক্ষে বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রতিষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্য তুলে
শহীদ আবুসাঈদের কবর জিয়ারত করে নিজেকে ভাগ্যবান মনে করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডঃ মোঃ মোখলেস উর রহমান বলেন,আমি রংপুরের সন্তান, শহীদ আবু সাঈদ যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ের জমি কারমাইকেল কলেজের, আমি সেই কারমাইকেল কলেজের ছাত্র ছিলাম, আমার বুকটা ভরে গেল। সাংবাদিকদের প্রশ্নের
“আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৪। দিবসটি পালন উপলক্ষে রোববার স্থানীয় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে র্যালি ও আলোচনা সভা। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
জিকে সেচ প্রকল্পের শত শত বিঘা জমি ও স্থাপনা ক্রমান্বয়ে বেদখল হয়ে যাচ্ছে। বছরের পর বছর দেখভাল ও তদারকি না করায় চলছে লুটপাট। ফলে অভিভাবকহীন হয়ে পড়েছে গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের এসব জায়গা। প্রকল্পের দশা এমন বেহাল হলেও কোন মাথা ব্যাথা নেই কর্তৃপক্ষে। কিছু জানার চেষ্টা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ দূর্গা পূজা উপলক্ষে ধারাবাহিক ভাবে উপজেলার প্রায় শতাধিক মন্দির পরিদর্শন,আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরন করেছেন।সর্বশেষ সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়ন থেকে মন্দির পরিদর্শন শুরু করেন তিনি। পরে কোলা ও নিয়ামতপুর ইউনিয়নের একাধিক মন্দির পরিদর্শন করেন তিনি।মন্দির পরিদর্শন
ঝিনাইদহ জেলা বিএনপির অফিস পোড়ানো মামলায় আশাদুল ইসলাম আশা নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুমড়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশা ওই গ্রামের শওকত আলীর
উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামে ৩ কৃষকের ২ বিঘা জমির পান বরজ কেটে দিয়েছে দুর্বত্তরা। শনিবার রাতে সদর উপজেলার বারইখালী গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্থ কৃষক ওই গ্রামের আরাফাত শাহ জানান, তিনি ও তার দুই ভাই আলহাজ শাহ ও আয়াতুল্লাহ শাহ গ্রামের মাঠে পানের আবাদ
টাঙ্গাইলের দেলদুয়ারে দেয়াল চাপায় শিল্পি আক্তার (৩৫) নামের গৃহবধুর মৃত্যু হয়েছে। রোববার উপজেলার ডুবাইল ইউনিয়নের বারকুড়িয়া গ্রামে ঘটেছে ঘটনাটি। শিল্পি ওই গ্রামের জয়নাল মল্লিকের স্ত্রী। এই ঘটনায় শিল্পির বোন শাহানাজ আক্তার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীণ আছে। জানা যায়, প্রতিবেশী সলিমুদ্দিনের ছেলে মোঃ ইদ্রিস আলী
বিপদে মানুষ মানুষের পাশে থাকবে এটাই স্বাভাবিক তাই বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে অওাভিয়ানো ঐক্য পরিষদ। বসন্ত বাগ নব চেতনা শান্তি সংঘের সার্বিক তত্ত্বাবধানে অওাভিয়ানো ঐক্য পরিষদ রোম ইতালি এর পক্ষ থেকে বন্যার্ত মানুষের মাঝে এাণ সামগ্রী বিতরণ করা হয়। রোববার দুপুরে মাওলানা ফিরোজ আলমের সভাপতিত্বে
দিঘলিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ বাস্তবায়নে দিঘলিয়া উপজেলার বিভিন্ন নদীতে মা ইলিশ শিকার প্রতিরোধে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে।এ উপলক্ষে অভিযানের প্রথম দিন রোববার ( ১৩ অক্টোবর-২০২৪) মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসাবে দিঘলিয়া উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট অভিযান বাস্তবায়নের লক্ষে পরিবেশবাদী
"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুরে্যাগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুরে্যাগ প্রশমন দিবস-২০২৪ পালিত হয়েছে। রোববার সকালে তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও দুরে্যাগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন ও আলোচনা
রাজশাহীর বাঘায় মোটর সাইকেলের ধাক্কায় মর্জিনা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সন্ধায় বাঘা-চারঘাট মহাসড়কের ছাতারী আখক্রয় কেন্দ্রের পাশে এই ঘটনা ঘটেছে। মর্জিনা বেগম বলিহার গ্রামের বাসিন্দা।জানা গেছে, নিজ বাড়ি থেকে রাস্তার পূর্ব দিন থেকে পশ্চিম দিকে পার হচ্ছিল। এ সময়
টাঙ্গাইলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনার জন্যে বাণিজ্য মন্ত্রণালয় সর্ম্পকিত জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকালে পৌর শহরের আমিন বাজার এলাকার পাইকারী ও খুচরা বাজারে বিশেষ টাস্কফোর্স কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এই গাঁজা জব্দ করা হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম জানান, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পাঁচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে