পিরোজপুরের নাজিরপুরে অগ্নিকা-ে ৮টি দোকান ভূষ্মিভুত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) গভির রাতে উপজেলার গাওখালী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গাওখালী বাজারে মো: রফিকুল ইমলামের হার্ডওয়ারে দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। টিন ও কাঠের দোকান হওয়ায়
পাখিদের নিরাপদ আশ্রয় তৈরিতে টাঙ্গাইলে গাছে গাছে মাটির হাঁড়ি স্থাপন করা হয়েছে। 'পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এদের রক্ষায় এগিয়ে আসুন' শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে টাঙ্গাইল শহরের পৌর উদ্যান ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছে
রংপুরের পীরগাছা উপজেলার গোলাম রহমান কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের প্রভাষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও অধ্যক্ষ শ্যামলী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তথ্য অধিকার আইন ২০০৯এর জনসচেতনতা বৃদ্ধিকরণে বাপার্ডের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) এর আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাপার্ডের মহাপরিচালক (যুগ্মসচিব) আ.স.ম হাসান আল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারটি
সাতক্ষীরার দেবহাটায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যৌথভাবে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওই ভ্রাম্যমান আদালতে সাদা সোনা খ্যাত বাগদা ও গলদা চিংড়িতে অপদ্রব্য পুশ বিরোধী অভিযান পরিচালনা করেন। এ ছাড়া একইসাথে উপজেলার কুলিয়া ও পারুলিয়া
সমন্বিত শিশু পুর্ণবাসন কেন্দ্র রাজশাহীর সেন্টার নাটোরে স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে ও মূলহোতা আওয়ামী ফ্যাসিবাদের দোসর কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক কামাল উদ্দিন চৌধুরীকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন উপকারভোগী শিশুদের অভিভাবক, সমাজ সেবকসহ শিশুরা। বৃস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় সমাজসেবক ওয়ালিউল হক বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য
সংবিধানিক ধারাবাহিকতার মধ্যদিয়ে সকল সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার সকালে জেলার গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ অডিটোরিয়ামে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে, সমাজ পুনর্গঠনে ইমাম-মুয়াজ্জিম ও মাদ্রাসার শিক্ষকসহ আলেম সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায়
উচ্চ আদালতের রায় প্রতিপালনে কালক্ষেপন করছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মকর্তারা। চীফ প্লানিং অফিসার পদে অবৈধভাবে চাকরিচ্যুতর আদেশের উপর হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্বেও তা এখনো বিসিসি কর্তৃপক্ষ মানছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশ অমান্য করে উল্টো
বরিশালের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মো. রায়হান কাওছার। এর আগে তিনি হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মুহাম্মাদ ইব্রাহীমের ৩০ অক্টোবরের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে জারিকৃত
যাত্রীবাহি বেপরোয়াগতির পরিবহনের চাঁপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মাইশা ফাউজিয়া মিম বুধবার দিবাগত রাত নয়টার দিকে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ববি’র প্রধান গেটের সামনের সড়ক পারাপারের সময় ঢাকাগামী যাত্রীবাহি নারায়ণগঞ্জ ট্রাভেলস নামের একটি পরিবহন তাকে চাঁপা দেয়। ববি’র শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, নিহত মিম ববি’র পরিসংখ্যান
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে ৬০৭ পিচ ইয়াবা সহ খাইরুল আলম লেবু (৩৮) কে আটক করা হয়েছে। তিনি উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আমির হোসেনের ছেলে। বৃহস্পতিবার ৩১ অক্টোবর ভোর সাড়ে চারটায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মাসুম রেজার নেতৃত্বে উপজেলার খামার
বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী পূর্ব বাজারের অবস্থিত নোয়াখালীর আল বারাকা ( প্রাঃ) হাসপাতালের অডিটোরিয়াম হাসপাতালের চেয়ারম্যানের বশির আহমেদের সভাপতিত্বে ও পরিচালক হাফেজ সফি উল্লাহ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট্য ইসলামি ব্যাক্তিত্ব মাওলনা আলা উদ্দিন, বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান
কয়রায় দুর্যোগকালিন সময় আশ্রয় নেওয়া সাইক্লোন শেল্টার ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১০ টায় ৬নং কয়রা প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন শেল্টারের জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের উদ্যোগে শাপলা নীড় জাপানের সহযোগিতায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভাকে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন, সুপরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে নগর পরিচালন ও অবকাঠামো উন্নিতকরন প্রকল্পের আওতায় পৌরসভার ৫ বছর, ২০ বছর এবং ৫০ বছর মেয়াদী সড়ক অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা,পানি নিষ্কাশন অবকাঠামো উন্নয়ন,পানি সরবরাহ অবকাঠামো উন্নয়ন, ভূমি ব্যবহার, আবাসন পরিকল্পনা, সলিড
শারীরিকভাবে হেনস্তার শিকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহীর আঞ্চলিক পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জিকে বদলি করা হয়েছে। অধ্যাপক ব্যানার্জিকে রাজশাহী সরকারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ পদে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বদলি হওয়া পরিচালক বলেছেন- তিনি নিজেই বদলির জন্য আবেদন করেছিলেন কিছুদিন আগে। এ কারণে তাকে বদলি
পিরোজপুরের কাউখালীতে কালী পূজার প্রতিমা ভেঙ্গে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন প্রতিমা তৈরীর কারিগর সুখরঞ্জন পাল। ঘটনা স্বীকার করায় পুলিশ সুখরঞ্জন পালকে গ্রেপ্তার করেছে। পিরোজপুরের কাউখালীতে সোনাকুরের পাল পাড়ায় কালী পূজার জন্য বিভিন্ন পূজা মন্ডপের প্রতিমা তৈরি করে রাখা প্রতিমা গুলো বৃহস্পতিবার সরবরাহের কথা
পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে চায়না দুয়ারী ও বেড় জালের পাশা-পাশি গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এতে শুষ্ক মৌসুমে বিলে মাছের আকাল দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে এলাকার সচেতন মহল ধারণা করছেন। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গাজনার বিলের আশপাশের ৮/১০টি গ্রামে
পাবনার সুজানগরে গত বুধবার জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ওইদিন সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য
হবিগঞ্জের মাধবপুর-মনতলা আঞ্চলিক সড়কের মেরাশানি এলাকায় নুশরাত জেনারেল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ১৮ কেজি ভারতীয় গাঁজাসহ আল আমিন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। এ সময় গাঁজা পাচারের কাজে ব্যবহৃত অটোরিক্সা জব্দ করা হয়।
নওগাঁর পোরশায় উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগের্র সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মাদ আবদুল আউয়াল। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আরিফ আদনান। সভায় জেলা প্রশাসক মোহাম্মাদ আবদুল আউয়াল প্রধান অতিথি হিসাবে বক্তব্য