বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মোঃ জাহিদুল ইসলাম নির্ধারিত যশোর জেলার প্রোগ্রাম শেষে পদ্মা সেতু (উত্তর) থানা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় মিলিত হন। সভাটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রাত ৮টায় লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে এই মতবিনিময়
প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, খালেদা জিয়া এদেশের সূর্য সৈনিক। তিনি সামরিক বাহিনীর উর্ধতন কর্মকর্তার স্ত্রী। তিনি সেনা দিবসে ক্যান্টমেন্ট যাবেন এটাই স্বাভাবিক।শুক্রবার (২২ নভেম্বর) প্রচার দলের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সাবিনা ইয়াসমিন তথ্য নিশ্চিত করেছেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে
নীলফামারীর ডোমার স্টেশনে যাত্রা বিরতি দেয়ার আগে ব্রেক ফেল করে চিলাহাটি থেকে খুলনাগামী 'সীমান্ত এক্সপ্রেস' ট্রেন। প্ল্যাটফর্মে না থেমে স্টেশনের প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে থামে ট্রেনটি। চালকের দক্ষতায় বেঁচে যায় শতাধিক যাত্রী। ২১ নভেম্বর সন্ধ্যা ৭.২০ মিনিটে নীলফামারীর ডোমার রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের গজারিয়ায় এক ইলেকট্রনিক্স পণ্যে ব্যবসায়ী'র ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় রবিন (২৫) নামে এক যুবক'কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গেল বৃহস্পতিবার রাতে উপজেলার বালুয়াকান্দি এলাকা থেকে রবিন'কে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আলজাজিরা জানিয়েছে, আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থের চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে দেয়া এক ভাষণে, আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া দুটি চুক্তি বাতিলের ঘোষণা দেন। এর মধ্যে একটি চুক্তির অর্থমূল্য প্রায়
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মোল্লাহাট শাখার আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা মডেল মসজিদ সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মোল্লাহাট শাখার সভাপতি হাফেজ মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে
কুষ্টিয়ার একটি কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ সময় স্থানীয়রা হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বাঁশের লাঠি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত পৌণে ৮টার দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুড়া মহাশ্মশান
কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের জনৈক আব্বাস হোসেনের বাড়ির পাশের পরিত্যক্ত জায়গা থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। শুক্রবার (২২ নভেম্বর) সকালে কুষ্টিয়া সেনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত পত্রে ১৮সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত নির্বাহী কমিটিতে সদস্য হয়েছেন মুন্সিগঞ্জের সন্তান ইব্রাহীম নিরব। নিরবের পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জ জেলার পদ্মাপাড়ের লৌহজং
শীতের শুরুতে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের গাছিরা এখন খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন গ্রামে গাছ তোলার কাজ শেষ হয়েছে। নলেন গুড় ও পাটালি বাজারে উঠতে শুরু করেছে। আগাম গুড় ও পাটালিতে দাম ভালো পাওয়া যায় বলে এলাকায় পাটালি গুড়
পাবনার চাটমোহরে উপজেলার পার্শ্বডাঙ্গার কাটা জোলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ সোঁতি বাঁধ উচ্ছেদ করেছে। গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশান (ভূমি) মেহেদী হাসান শাকিল। এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুল মতিন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। এলাকায় পানির প্রতিবন্ধকতা সৃষ্টি করে
পাবনার চাটমোহর পৌর সদরের কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দিরে অনুষ্ঠিত হয়েছে ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও রাধা গোবিন্দের লীলা কীর্তন। গত রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সনাতন ধর্মসভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন হরিসভা মন্দির কমিটির সভাপতি রথীন্দ্রনাথ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সনাতন ধর্মসভা ও উদ্বোধনী অনুুষ্ঠানে
পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে শুরু হয়েছে রোপা আর বোনা আমন ধান কর্তন। রোপা আমন ধানের বাম্পার উৎপাদন ও ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,চলতি বছর চাটমোহর উপজেলায় ৭ হাজার ৭৩০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এরমধ্যে হাইব্রিড
ভারত থেকে আমদানিকৃত কম শুল্কের আরও এক ট্রাক ডিমের চালান খালাস দিয়েছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (২০ নভেম্বর) রাতে ডিমের এ চালানটি বন্দরে প্রবেশ করে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৮ টার দিকে ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস মুরগীর ডিমের চালানটি খালাস নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান
পিরোজপুরে জিয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। জেলা বিএনপির ব্যবস্থাপনায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে আজ শুক্রবার সকাল ১১ টায় বরিশাল বিভাগীয় পর্যায়ের এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রিয় বিএনপির ক্রিড়া বিষয়ক স¤পাদক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক বললেন, সত্যিকার বৈষম্যহীন সংস্কার হচ্ছে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী সংস্কার।শুক্রবার (২২ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার বয়ানে এ কথা বলেন তিনি।খতিব বলেন, ‘আমাদের দেশ স্পর্শকাতর অবস্থায় আছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি-- সমতা ও বৈষম্যহীন
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়া এবং কাশিপুর মাঠপাড়ায় যৌথ বাহিনী ও পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য জিনিসসহ ৪ জনকে আটক করেছে। বৃহস্পতিবার বিকালে সেনাবাহিনী, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং কালীগঞ্জ থানা পুলিশের যৌথ একটি দল মাদক কারবারি জাহাঙ্গীর হোসেনের আড়পাড়ার বাড়িতে অভিযান চালায়। এ
বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৮৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোনো মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি। শুক্রবার (২২ নভেম্বর) সকালে সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে ফেনসিডিলের এ চালানটি জব্দ করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জেলার গৌরনদী উপজেলার ২০টি হাফেজী ও কওমী মাদরাসার সাড়ে তিনশ’ শিক্ষার্থীর অংশগ্রহনে বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চাঁদশী জামিয়া মুহাম্মাদিয়া মাজিদিয়া মাদরাসার হলরুমে গতকাল দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। ফাউন্ডেশনের উপজেলা শাখার