রাজশাহীর বাঘায় রিপা খাতুন নামের এক গৃহবধুকে হত্যার মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় শাশুড়ী জরিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কিশোরপুর গ্রামে এই হত্যার ঘটনা ঘটেছে। তবে স্বামী লালন উদ্দিন পলাতক রয়েছে।মামলা সূত্রে জানা যায়, বাঘা উপজেলার কিশোরপুর গ্রামের কালু মন্ডলের ছেলে
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার নবনির্বাচিত মেয়র সাইদুর রহমান দায়িত্ব গ্রহণের ১ দিনের মাথায় ১০ জন কর্মচারীকে ছাটাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কাউসার আলী রয়েল নামে পরিষদের এক কর্মচারী বিষপানে আত্মহননের চেষ্টা করেন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পানবরজের অংশ ভাগাভাগি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মাহাবুর রহমান (৩৮) নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের আজাদ আলীর ছেলে। শনিবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে ওই উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহাবুরের ছোট ভাই
তানোরে চাকুরীচ্যুত করায় বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছেন মুন্ডমালা পৌর সভার মাষ্টার রোলের কর্মচারী কাউসার আলী রয়েল (৩৫)। তিনি মুন্ডমালা পৌর এলাকার প্রকাশনগর গ্রামের আবু বাক্কারের ছেলে। শুক্রবার বিকালে তিনি নিজ বাড়িতে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত তানোর
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের স্বার্থকেই উপেক্ষা করলে তাকে জনপ্রতিনিধিত্ব করা বলে না। জনপ্রতিনিধি হতে হলে তাকে জনগণের স্বার্থকেই প্রাধান্য দিতে হয়। আর তা না হলে শুধু পদ ধরে রাখা হয়, জনপ্রতিনিধিত্ব হয় না। শুক্রবার (৫ মার্চ)
রাজশাহীর বাঘায় ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক মা। মামলার পর ছেলে মানিক উদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগে জানা গেছে, মানিক তার মাকে ভরণ-পোষণ দেন না। এ ছাড়া জমি লিখে না দেওয়ায় মাকে বেধড়ক মারপিট করে আহত করেছেন। এই ঘটনায় বৃহস্পতিবার ওই মা তার ছেলের বিরুদ্ধে পিতা-মাতার
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে বাঘা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া তাকে ৭২ ঘন্টার মধ্যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়েছে। তা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারি দেয়া হয়েছে।বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল
রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে বকেয়া ভাতা আদায়ের জন্য ইউপি সদস্যদের কাছ থেকে স্বাক্ষর করে নিয়ে তা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেখানো রেজুলেশন বিভিন্ন দপ্তরে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল হক এই প্রতারণা করেছেন বলে পরিষদের সদস্যরা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশোভন ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে জাতির সামনে ক্ষমা চাওয়ার জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতারা। আর এ সময়ের মধ্যে মিনু
রাজশাহীর বাঘায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো-উপজেলার হামিদ কুমড়া গ্রামের আসাদুল ইসলাম (৩০), চকরাজাপুর গ্রামের আবু সামা (৩২), শরিফুল ইসলাম (৩০), রুস্তমপুর