সঞ্চালন লাইন না থাকায় দ্বীপজেলা ভোলা থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে আনা যাচ্ছিল না। তবে এই গ্যাস সিএনজিতে (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) রূপান্তর করে তিতাস গ্যাসের বিতরণ এলাকার শিল্পে সরাসরি সরবরাহ করবে ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড। আজ এই কার্যক্রমের উদ্বোধন করা হলো। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে
যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা তাদের দেশের শ্রমিকদের মজুরি তিনগুণ করার পর অন্য দেশের শ্রমিকদের মজুরি নিয়ে কথা বলা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের মজুরি ৫৬ শতাংশ বাড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা চান তিনগুণ।’ আজ বৃহস্পতিবার সকালে সিলেটে হযরত শাহজালাল
রাজধানীর তেজগাঁও এলাকায় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে আগুন দেয়ার ঘটনায় জড়িতদের নাম পেয়েছে গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এমন তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। তিনি বলেন, যেকোনও ঘটনা ঘটার পর ডিবি সব সময় ছায়াতদন্ত করে। রেলে নাশকতা ও দুর্বৃত্তায়নের
২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষার সময়সূচি (রুটিন) আজই প্রকাশ করা হবে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার। তপন কুমার সরকার জানিয়েছেন, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত বুধবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এ বিষয়ে সংবামাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম পর্বে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলার ফল প্রকাশ করা
দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা অঞ্চলের ভোটের আগে পরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক চলছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে আগারগাঁও
বিএনপি ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোড এলাকায় দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এ সময় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার আহ্বান জানান
ঢাকার শিল্প কারখানাগুলোতে আজ বৃহস্পতিবার থেকে ভোলার গ্যাস সরবরাহ শুরু হবে। এই গ্যাস সিএনজিতে (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) রূপান্তর করে তিতাস গ্যাসের বিতরণ এলাকার শিল্পে সরাসরি সরবরাহ করবে ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড। দ্বীপজেলা ভোলা থেকে উত্তোলিত গ্যাস সঞ্চালন লাইন না থাকায় জাতীয় গ্রিডে আনা যাচ্ছিল না। দেশের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রচারের অংশ হিসেবে আজ ৫ জেলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জনসভাগুলোয় ভাষণ দেবেন তিনি। আওয়ামী লীগের পক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। তাতে বলা
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা। কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে সাধারণ জনজীবন স্থবির হয়ে পড়েছে। দিন দিন বাড়ছে শীত। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি