২৬ ডিসেম্বর প্রকাশিত ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের ফলাফল বাতিল, নন-ক্যাডার প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ এবং ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত শূন্য হওয়া পদে ৪৩তম বিসিএস থেকে সুপারিশ অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানসহ তিনজনকে রেজিস্টার্ড
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ হবে বলে সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ হবে বলে আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) যে নির্দেশনা দিয়েছিল, সেটির সংশোধনী দেওয়া হচ্ছে। একইদিন শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধিদপ্তরের জারি করা
সবকিছুতে ফেল করে বিএনপি এখন উল্টো কথা বলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ধারণা ছিল নির্বাচনের পর বিদেশিদের
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জনগণের ভোগান্তি কমাতে পরিবেশগত ছাড়পত্র প্রদান পদ্ধতির সহজীকরণ করা হবে। জনগণ যাতে সঠিকভাবে যথাসময়ে এ-সংক্রান্ত সেবা পেতে পারে তার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী এ সময় সেবা প্রদানের মানসিকতা নিয়ে নিয়মতান্ত্রিকভাবে পরিবেশগত ছাড়পত্র প্রদানের জন্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত ৫০টি নারী আসনের ভোট ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের ভোটের
পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত দেশকে বিপদে ফেলার জন্য সবসময় চেষ্টা করেছে, তারা আল্লাহর কাছে কী প্রার্থনা করে আমি জানি না। শকুনের দোয়ায় যেমন কখনো গরু মরে না, তেমনি বিএনপির অশুভ কামনায়ও বাংলাদেশের কোনো কিছু অশুভ হবে না। পূর্ব-পশ্চিম সবার সঙ্গে আমাদের সম্পর্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি পরাজয়ের ভয়ে ৭ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়নি এবং জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়ে ক্ষমতায় আসার অন্ধকার গলি খুঁজছে। তিনি বলেন, তারা জানে জনগণ তাদের বর্জন করেছে। এ কারণেই তারা নির্বাচনে অংশ নিতে চায় না। তাই, তারা নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করে
মাত্রই শেষ হলো আমন মৌসুম। সরকারি হিসাব অনুযায়ী, এ বছর আমনের উৎপাদন আগের সব রেকর্ড ছাড়িয়েছে। সাধারণত ডিসেম্বরের শুরু থেকে বাজারে আমন ধানের চাল আসতে শুরু করে। এরপর জানুয়ারিতে পুরোদমে বাজারে আমন চালের সরবরাহ দেখা যায়। তবে গত সপ্তাহ থেকে মিল, পাইকারি ও খুচরা-প্রায় সব
গেল ২০২৩ সালে সারাদেশে ৫ হাজার ৪৯৫ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ২৪ জন। এর মধ্যে শুধু ডিসেম্বরেই ৪৮৩ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৪১ জন। আজ মঙ্গলবার দুপুরে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ
শীতের তীব্রতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ মঙ্গলবার এ নির্দেশনা জারি হয়। জরুরি নির্দেশনা অনুযায়ী, চলমান শৈত্যপ্রবাহে দেশের যেসব জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা যাবে। নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় তীব্র