করোনাভাইরাস প্রতিরোধে গত ৩০ জুন থেকে সারাদেশে রেলওয়ের সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে ঈদুল আজহা উপলক্ষে সরকার লকডাউনের বিধিনিষেধ সাত দিনের জন্য শিথিল করেছে। এ অবস্থায় বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে ২৩ জুলাই পর্যন্ত সারাদেশে আন্তনগর ও মেইল কমিউটার ট্রেন চলাচল করবে।
মহামারি করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে আগামী ৮ দিনের জন্য ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে দেশের অধস্তন দেওয়ানী ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহ মামলা-দরখাস্ত দায়ের করা ও নিষ্পত্তি করা যাবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার (১৪ জুলাই) সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ
কোরবানির ঈদ ২১ জুলাই। সে হিসেবে আর মাত্র ৭ দিন বাকি। রাজধানীতে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট ২১টি পশুর হাট ট্রাকে ট্রাকে ঢুকছে কোরবানির পশু। তবে কোরবানির পশুর ট্রাকে যারা আসছেন সেখানে মানা হচ্ছে না কোনও ধরনের স্বাস্থ্যবিধি। এছাড়া কারো মুখে নেই কোনো মাস্ক। মানছেন না সামাজিক
ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি না মানলে যাত্রীর পাশাপাশি লঞ্চ মালিকদেরও জরিমানা করা হবে বলেও জানিয়েছেন নৌপ্রতিমন্ত্রী। বুধবার (১৪ জুলাই) একথা জানান নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এদিকে, ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে আগামীকাল বুধবার ১৪ জুলাই মধ্যরাত থেকে সারা দেশে লঞ্চসহ যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হবে। চলবে ২৩
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের ১৬ জেলায় ১০৬ জনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যালে করোনা ওয়ার্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১২ জন, পাবনা, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ৩ জন করে, নওগাঁর দু'জন এবং কুষ্টিয়া ও যশোরের একজন করে
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, কিছু দলীয় নেতাকর্মী-মন্ত্রী-এমপি-আমলাদের স্বার্থরক্ষার কথা না ভেবে পশুর হাট বন্ধ করে মানুষ বাঁচান। তাছাড়া ইসলাম ধর্মমতে জান বাঁচানো ফরজ, আর কোরবানি ওয়াজিব; এই ওয়াজিব আদায় করতে গিয়ে কোটি কোটি মানুষকে কেন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী? কি
রাজধানীর দুই সিটি কর্পোরেশনেরই ট্রেড লাইসেন্স খাতে রাজস্ব হ্রাস পেয়েছে। কারণ করোনা মহামারীতে ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় কমে যাওয়ায় অনেকেই ট্রেড লাইসেন্স না নেয়ার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ হলেও তা নবায়ন করছে না। ফলে কমে যাচ্ছে সিটি করপোরেশনগুলো আয়। এমন পরিস্থিতির জন্য ট্রেড লাইসেন্স নবায়নে অতিরিক্ত আয়কর ও
সারাদেশেই করোনা মহামারী ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। কিন্তু অধিকাংশ জেলাতে উন্নত জীবনদায়ী সুচিকিৎসার ব্যবস্থা নেই। ফলে বিদ্যমান কড়া লকডাউনের মধ্যেও বিভিন্ন জেলা থেকে কভিড রোগীরা সংকটাপন্ন অবস্থায় রাজধানীর সরকারি ও বেসরকারি করোনা হাসপাতালে এসে ভিড় করছে। রাজধানীর কভিড ডেডিকেটেড সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে করোনা চিকিৎসার জন্য
দুর্নীতির স্বর্গরাজ্য হিসেবে আলোচনা-সমালোচনার শীর্ষে রয়েছে রেলওয়ের পূর্বাঞ্চল চট্টগ্রাম (সিআরবি)। চলতি সময়ে ডিটিও স্নেহাশীষ দাস গুপ্ত এবং সিসিএম দপ্তরের উচ্চমান সহকারী রেজা হায়দারের দুর্নীতির গোপন তথ্য ফাঁস করেছে ঠিকাদার এবং তার দপ্তরের সংশ্লিষ্টরা। তারা জানান,রেজা ঠিকাদারদের বিল প্রদানের ক্ষেত্রে বাণিজ্য না হলে বিল ঝুলে থাকে।
ঈদ সামনে রেখে দূরপাল্লার বাসের টিকিট বিক্রি শুরু হচ্ছে বুধবার। এ দিন কাউন্টার থেকে স্বাস্থ্যবিধি মেনে টিকিট সংগ্রহ করা যাবে। এ ছাড়া মঙ্গলবার রাত থেকে অনলাইনেও টিকিট ছাড়ার চেষ্টা করা হচ্ছে। যদি তা না হয়, তাহলে বুধবার থেকে এটাও শুরু হবে। ‘আগে এলে আগে পাবেন’- মূলত