ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামে দেড় বছর বয়সের আপন দুই চাচাতো ভাই একই সাথে পানিতে ডুবে মারা গেছে। শনিবার দুপুরে খেলাধুলা করার সময় বাড়ির পাশে ডোবায় পরে গিয়ে পানিতে ভেসে উঠে। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে নবীনগর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত
কসবা উপজেলা বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ি গ্রামে গত শুক্রবার (১৩ মে) সন্ধায় কালবৈশাখীর ঝড়ে প্রায় ৩০টি ঘর-বাড়ি ধুমরে মুচড়ে গেছে। একই পরিবারের ৩ জন আহত হয়েছে। ফলজ বনজ গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি ক্ষতিগ্রস্থ পরিবারের খবরাখবর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বেচ্ছাশ্রমে একটি রাস্তার মেরামত কাজ করা হয়েছে। রেলওয়ে স্টেশনে যাতায়তের এ রাস্তাটি পানিতে তলিয়ে থাকতো। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে এ রাস্তা মেরামতের পাশাপাশি মাথায় ইট ও বালুর টুকরি নিয়ে কাজে সহায়তা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের
বাবাকে চরমভাবে অপমানের বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না মহসীন সরকার। সালিশে বিষয়টি মীমাংসা হলেও অপমানকারি আরিফকে শায়েস্তা করার ফন্দি আঁটেন মহসীন। তবে শেষ পর্যন্ত মহসীনকেই হত্যাকান্ডের শিকার হতে হলো। পাল্টা আক্রমণে আরিফের হাতে খুন হন মহসীন। ঘাতক আরিফ আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া উপজেলা। এ উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠা করা হয় ২৫ শয্যা বিষিষ্ট একটি স্বাস্থ্য কমপ্লেক্স। পরে আধুনিক সুযোগ-সুবিধাসহ স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নত করা হয়। এখানে রোগীদের জন্য বর্তমানে রয়েছে দুটি অ্যাম্বুলেন্স। তবে এক বছরেরও বেশি সময় ধরে চালক না থাকায়
অনুপ্রবেশের অভিযোগে আটকের পর কারাভোগ শেষে দেশে ফিরেছে পাঁচ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোষ্ট দিয়ে তারা দেশে ফিরেন। দেশে ফেরা পাঁচ বাংলাদেশি নাগরিক হলেন, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গামারীতলা গজারিযা টিলার মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ বেলাল উদ্দিন (৪২), একই উপজেলার ডেলকাটা গ্রামের মৃত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গী ও নগদ টাকা বিতরণ করেছেন কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ সম্পাদক আলহাজ¦ মোঃ নাজির মিয়া। তিনি মঙ্গলবার দুপুরে নাসিরনগর সদরের নিজ বাসভবন প্রাঙ্গণে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে উপজেলা সদর ও বুড়িশ্বর ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে এসব ঈদ উপহার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও সেবার দিক দিয়ে পরপর একাধিকবার দেশ সেরার তালিকায় নিজেদের অবস্থান ধরে রাখে। অথচ এই হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কয়েকজন শিশুকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করার। এক ভুক্তভোগী লাইভে এসে এমন অভিযোগ করেন। ওই লাইভটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নিচে পড়ে দুইজন নিহত হয়েছেন।এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। সিলেটের জগন্নাথপুরের কাইয়ুম মিয়া অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শি এবং রেলপুলিশ জানায়,মঙ্গলবার আনুমানিক সকাল আটটা থেকে সাড়ে আটটায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত ট্রেনের নিচে পড়ে একজন মারা যায় অপরজন সকাল নয়টা থেকে
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রখ্যাত পীর সৈয়দ তাজুল ইসলাম জয়ফল হুজুরের দাফন সম্পন্ন হয়েছে। তিনি তারাগন দরবার শরীফের পীর ছিলেন। সৈয়দ তাজুল ইসলাম জয়ফল দেশ বরেণ্য প্রখ্যাত ওলি সৈয়দ শাহ শেরআলী (রহ) এর নাতি। সোমবার দুপুর ২টায় পৌর শহরের তারাগন দরবার শরীফ