আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, গত বছরে তুলনায় ২০২১ সালে পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ। এ ছাড়া
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪১ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জনে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও মন্দির ভাংচুরের পরিকল্পনা করা হয়েছে গণভবন থেকে। সারাদেশে হামলার ঘটনায় যারা আটক হয়েছে সব ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী। সত্য প্রকাশ হয়ে যাওয়ায় এখন পুলিশকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের ধরে নির্যাতন করে মিথ্যা নাটক সাজানো
দেশের যেকোনো পরিস্থিতিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের সব ব্যবস্থা করেছে তাঁর সরকার। গণভবন থেকে বুধবার সকালে ভার্চুয়ালি ঢাকা ও চট্টগ্রামে সেনাবিহনীর ১০টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড ও পতাকা প্রদান অনুষ্ঠানে
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত সোমবার (২৫ অক্টোবর) ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বিভিন্ন থানা
আজকের বাংলাদেশ কয়েক দশক আগে এমন ছিল না। এইতো পাঁচ দশক আগে সদ্য স্বাধীন বাংলাদেশে অনেক বড় সংকট হয়ে দেখা দিয়েছিল খাদ্যনিরাপত্তার অভাব। সে সময় খাদ্যশস্যের উৎপাদনশীলতা ছিল অনেক কম। তবে এখন পুরোপুরি ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশে। দেশের কৃষি খাত এখন অনেকটাই এগিয়েছে। শস্যের
মাছ উৎপাদন ও আহরণে বিস্ময়কর সাফল্যে বাংলাদেশ। বর্তমানে ইলিশ উৎপাদনে বিশ্বে শীর্ষ অবস্থান ধরে রেখেছে দেশটি। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ তৃতীয় অবস্থানে। এ ছাড়া স্বাদু পানির মাছের উৎপাদন বৃদ্ধির হারে দ্বিতীয় স্থানে ও বদ্ধ জলাশয়ে চাষ করা মাছ উৎপাদনে পঞ্চম স্থানে বাংলাদেশ। পাশাপাশি
রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরী মণিকে জামিন দিয়েছেন বিচারিক আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম এ আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। এর আগে পরী মণি সকাল ৯টায়
রাজারবাগ পীর ও দরবার শরীফের সব সম্পদের বিষয়ে অনুসন্ধান ও তাদের জঙ্গি সম্পৃক্ততা নিয়ে তদন্ত করতে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এই আদেশের ফলে রাজারবাগ দরবার শরীফ ও পীরের বিরুদ্ধে তদন্ত করতে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেসব ব্যাবসায়ী বাংলাদেশে বিনিয়োগ করতে আসবেন তারা এখান থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর বাজার ধরারও একটা সুযোগ পাবেন। তার সরকার সেভাবেই দেশের উন্নয়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশ প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে ব্যাসায়িক যোগোযোগের একটি সেতুবন্ধন হিসেবেই গড়ে উঠবে।’ মঙ্গলবার