কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী নয়াপাড়া ও পশ্চিম পাড়া গ্রামের ৭ জন কৃষক গমের জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে বোপনকৃত প্রায় ১২ বিঘা জমির গম ক্ষেত পুড়ে গেছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে,পদ্মা এগ্রো স্প্রেয়ার্স কোম্পানীর ক্লোডিনা ২৪ ইসি(ক্লাডিনাফপ প্রোপারজিল ২৪%) নামের একটি ঘাসমারা স্প্রে প্রয়োগ করে ওই গ্রামের কৃষকের সাড়ে ৭ একর জমির গম ক্ষেত মরে গেছে।
গত রোববার বিকালে বালিয়ামারী বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম এর দোকানে এসে অভিযোগ করে। পরে কোম্পানীর এক কর্মকর্তাকে ডেকে এনে দোকান্দার সরে জমিনে পরিদর্শন করেন। প্রমানিত হয়েছে গম ক্ষেতের সকল চারা গম মরে গেছে।
ভূক্তভোগী কৃষকদের চাপে ক্ষতি পূরণ দেবে বলে তাদের শান্তনা দিয়ে চলে আসেন। কিন্তু এখনও ক্ষতিপূরণের কোন ব্যবস্থা নেয়নি কোম্পানি কর্তৃপক্ষ।
এতে ক্ষতি গ্রস্থ কৃষক ইজ্জত আলী জানান, তিনি ২ একর ৪০ শতক জমি চুক্তি নিয়ে গম বোপন করেছি। এতে খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। গম ক্ষেতে ঘাস আসায় আমি বালিয়ামারী সার ও কীটনাশক ব্যবসায়ী নজরুল ইসলাম এর নিকট থেকে ৬ পিচ ক্লোডিনা নেই। গম ক্ষেতে স্প্রে করার ৫/৬ দিন পর জমি দেখতে গিয়ে দেখি ক্ষেতের সকল চারা মরে লাল হয়ে গেছে। পরে দোকন্দারকে অভিযোগ করলে কোম্পানীর লোক এসে পরিদর্শন করেন। ব্যবস্থা নিবে বলে চলে যায় আর ফিরে আসেনি। পরে উপজেলা কৃষি অফিসে মৌখিক অভিযোগ করি।
নয়াপাড়া গ্রামের সোনা মিয়া জানান, ইজ্জত আলী একজন ভালো কৃষক। তার জমিতে ভালো ফসল ফলে। তার দেখাদেখি আমার ১ একর ২০ শতক জমিতে ক্লোডিনা ২৪ ইসি গম ক্ষেতে প্রয়োগ করি। আমার পুরো ক্ষেতের ফসল পুরে গেছে।আমি ওই কোম্পানির বিচার চাই।
এছাড়া বালিয়ামারী পশ্চিম পাড়া গ্রামের আবদুল বারেক হাজী ৪৫ শতক,সাইদুর রহমান এর ৪৫ শতক,নয়াপাড়া গ্রামের আবদুর রশিদ এর ৬০ শতক,সাইফুল ইসলামের ৪৫ শতক,সুরুজ্জামানের ১৫ শতক জমির গমের চারা মরে গেছে এবং তারা ক্ষতিগ্রস্থ হয়েছেন।
এ ব্যাপারে বালিয়ামারী বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম জানান,আমি ওই কৃষকদের নিষেধ করে ছিলাম কিন্তু তবুও তারা স্প্রে করেছে।এতে আমার কোন দোষ নেই।
পদ্মা এগ্রো স্প্রেয়ার্স কোম্পানীর কর্মকর্তা মোবারক হোসেন এর মুঠো ফোনের ০১৭০৯৩১১০৩ নম্বরে যোগাযোগ কররে তার একজন পিএস ফোন রিসিভ করে বলেন,স্যার ব্যস্ত আছেন। তিনি পরে কথা বলবে বলে, ফোনটি কেটে দেন।
চর রাজিবপুর উপজেলা কৃষি অফিস সুত্রে জানান,ঘটনা্িট শোনার পর সোমবার বিকেলে ওই কৃষকদের মাঠ পরিদর্শন করেছেন। কৃষকদের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
এ ব্যাপারে চর রাজিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান,কখন কোন কোম্পানি বাজারে আসে,আমাদের পরামর্শও নেয়না। আর কৃষকগণ আমাদের পরামর্শ ছাড়াই কীট নাশক ব্যবহার করে,ফলে ক্ষতিগ্রস্থ হয়।