বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনা সরকার দিচ্ছে এই নিশ্চয়তা, প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় নগরী রংপুরে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২।রংপুর জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি আয়োজিত এঅনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা সিনিয়র জেলা ও দায়রাজজ মোঃ শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু আদালত এর বিচারক আলী আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী,চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এফ এম আহসানুল হক, জেলা লিগ্যাল এইড অফিসার মিনহাজুর রহমান, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক,অতিরিক্ত জেলা ম্যাজিস্টর্টে ফিরুজুল ইসলাম, লিগ্যাল এইড সুবিধা ভোগী শারমিন আক্তারের ভাই মাসদ রানা। এর আগে শহরে একটি র্যালী বের করা হয়।