দেশব্যাপী মুজিব শতবর্ষ উপলক্ষে ভূূমিহীন ও গৃহহীনদের গৃহনির্মাণের জন্য আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরে এবারে তৃতীয় পর্যায়ে সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার জমিসহ ঘর প্রদানের আনুষ্ঠানিকতার উদ্বোধন ও প্রয়োজনীয় দলিলপত্রাদি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সারা দেশ ব্যাপী ৩২ হাজার ৯০৪টি ঘর প্রদান করা হয়। যার মধ্যে রংপুর জেলায় ৬৭৫টি এবং তারাগঞ্জ উপজেলায় ১০০টি পরিবারকে ২ শতাংশ জমিসহ আধাপাকা ঘরসহ দলিলপত্রাদি প্রদান করা হয়। গণভবন থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে আসন্ন ঈদ উপলক্ষে উপহার হিসেবে এই ঘর প্রদান করেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপহার প্রদানের অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর ঘর উপহার প্রদান অনুষ্ঠান সুবিধাভোগীদের সরাসরি দেখানো হয়। এ সময় তারাগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সয়ার শ্যামগঞ্জ আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী জালেমা ও রহিদুলের হাতে ঘরসহ জমির কাগজপত্রাদি তুলে দেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহানাজ বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া, আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আতিয়ার রহমান, সহকারি কমিশনার (ভূূমি) ইলোরা ইয়াসমীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম, প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ নোমান, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) সুশান্ত কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা নাসির ইকবাল হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়,কুর্ষা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার,সয়ার ইউপি চেয়ারম্যান আল ইবাদত পাইলট আলমপুর ইউপি চেয়ারম্যান রাসেল,উপজেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারী, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।অনুষ্টান শেষ পর্যায়ে বাকী ৯৮ পরিবারকে তাদের ঘরসহ প্রয়োজনীয় কাগজাদি প্রদান করা হয়।