রংপুরের পীরগঞ্জে শনিবার বিকেলে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২২ উপলক্ষে পীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাগনের মহাসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী বিজয় মেলার সমাপনী দিনে রংপুর সদর উপজেলা থেকে অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা গাড়ি বহর নিয়ে বিজয় মেলায় আসেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় জাতীর শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে বরণ করে নেন। উপজেলার মুক্তিযোদ্ধাগন জনপ্রতিনিধি শিক্ষার্থী গনমাধ্যকর্মি সাংস্কৃতিক ব্যক্তি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বর্তমানে উপজেলা চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ মন্ডল। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মেয়র আবু সালেহ তাজিমুল ইসলাম শামীম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সাত্তার মন্ডল, সাবেক রংপুর মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলূ, সাবেক রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুরুল ইসলাম, সাবেক রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু ও পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল প্রমুখ। বক্তারা মহান মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি রোমন্থন করে তাদের জীবনের শেষ বিকালে বর্তমান সরকার যে সব সুযোগ সুবিধা প্রদান করেছেন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সন্মননা স্মারক প্রদান করা হয়।