রংপুরের তারাগঞ্জে বর্ধিত ডেইরী ও পোল্ট্রি খাদ্য মূল্যের সাথে দুধ, ডিম ও মাংসের মূল্য সমন্বয়ের দাবীতে মানববন্ধন করেছে উপজেলা ডেইরী ও পোল্ট্রি ফার্মার্স এ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কের ধারে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দেড় শতাধিক খামারীর উপস্থিতিতে এ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি দেয় সংগঠনটি। এতে তারা তাদের খামার থেকে উৎপাদিত দুধ, ডিম ও মাংসের সাথে বর্ধিত ডেইরী ও পোল্ট্রি খাদ্য মূল্যের সমন্বয় দাবী করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ এমদাদুল হক, সহ-সভাপতি গোপাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মিলন মিয়া, সাংগঠনিক সম্পাদক কাজী সাইফুল ইসলাম, গরু খামারী মঞ্জুরুল, মোর্শেদ,তাপস রায়, মিলন পাঠোয়ারী, মতিয়ার, শাহাদৎ প্রমুখ।
মানববন্ধনে উপজেলা ডেইরী ও পোল্ট্রি ফার্মার্স অ্যাসোসিয়েশন সভাপতি এমদাদুল হক বলেন, দেশে যেমন অন্যান্ন প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে,তেমনি করে গোখাদ্য অর্থাৎ ডেইরী ও পোল্ট্রি খাদ্য মূল্যে ও বৃদ্ধি পেয়েছে।কিন্তু উৎপাদিত দুধ, ডিম ও মাংসের দাম তেমনি আছে।এতে করে খামারীরা লোকসান ও ক্ষতির সমুখি¦ন হচ্ছে। এই লোকসান থেকে কাটিয়ে উঠতে তিনি উৎপাদিত দুধ, ডিম ও মাংসের সাথে বর্ধিত ডেইরী ও পোল্ট্রি খাদ্য মূল্যের সমন্বয় দাবী করেন।এই মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মিলন মিয়া ও সাংগঠনিক সম্পাদক কাজী সাইফুল ইসলাম।