জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত করেন নব-গঠিত রংপুর জেলা জাতীয় তরুন পার্টির নেতৃবৃন্দ। গত ৫ মার্চ জাতীয় তরুন পার্টি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাকির হোসেন মৃধা ও সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান সাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। রোববার বাদ অছর রংপুরে দর্শনা পল্লীনিবাসে এরশাদের কবরে পুস্পমাল্য অর্পন ও কবর জিয়ার করেন নব গঠিত রংপুর জেলা জাতীয় তরুন পার্টির আহ্বায়ক শায়েখ রিমন, সদস্য সচিব আমিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবদুল অজিজ, মনিরুজ্জামান রতন (বাবু), ইউনুস আলী, ইমরান নাজির, মজমুল হোসেন, একরামুল হক সহ সকল সদস্যবৃন্দ।