রংপুরের তারাগজ্ঞে কৃষক বাচ্চা মিয়া ওরফে বগা হত্যা মামলায় দীর্ঘ ৮ বছর পর রায় ঘোষনা করা হয়েছে। দুই আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ মোঃ শাহেনুর এ রায় প্রদান করেন। এ সময় আসামিরা কাঠ গড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষনা শেষে আসামীদের কড়া পুলিশী পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে রংপুরের তারাগজ্ঞ উপজেলার হাড়িয়ালকুঠি চামড়াপাড়া গ্রামে কৃষক বাচ্চা মিয়া ওরফে বগার সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। গত ২০১৪ সালের ২১ জানুয়ারী আপস মীমাংসার কথা বলে রাতে কৃষক বগাকে আসামিরা ডেকে নিয়ে যায়। এরপর রাতে সে আর ফিরে আসেনি। আসামি হাফিজার রহমান, মন্টু মিয়া সহ অন্যান্য আসামিরা কৃষক বগাকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে তার বাড়ির রান্না ঘরে লাশ ঝুলিয়ে রেখে চলে যায়। এ ঘটনায় নিহত বগা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম বাদি হয়ে তারাগজ্ঞ থানায় হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে। মামলায় ময়না তদন্তকারী চিকিৎসক তদন্তকারী পুলিশ কর্মকর্তা সহ ১৮ সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করে। সাক্ষ্য ও জেরা শেষে আসামি হাফিজার রহমান ও মন্টু মিয়াকে দন্ড বিধি আইনের ৩০২/৩৪ ধারায় দোষি সাব্যস্ত করে বিজ্ঞ বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আশে দেন। অন্যদিকে লাশ গুম করার অপরাধে ২০১ ধারায় ৩ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আবদুল মালেক অ্যাডভোকেট তিনি জানান আসামীদের যাবজ্জীবন সাজা প্রদানের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এ র ায়ে আমরা সন্টষ্ট বলে জানান তিনি। অপরদিকে আসামি পক্ষের আইনজিবী আবদুর রশীদ চৌধুরী ও আমিনুল ইসলাম অ্যাডভোকেট জানান তারা ন্যায় বিচার পাননি এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করা হবে বলে জানান তারা।