নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও ক্যলাণ তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে ইউএনও’র হলরুমে হতদরিদ্র মানুষের মাঝে অনুদানের এসব চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে ইউএনও আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
শেষে ২৭ জন হতদরিদ্র মানুষের মাঝে ৯ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।