"মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি" এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় সাপাহার থানা পুলিশের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী থানা চত্বর হতে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএস পি সাপাহার সার্কেল) বিনয় কুমার।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সাপাহার পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধাান শিক্ষক সাজেদুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ, থানা পুলিশের উপ-পরিদর্শকগণ, সহকারী উপ-পরিদর্শকগণ, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, শিক্ষক, শিক্ষার্থী সহ গণ মাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।