“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পুলিশিং ডে পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে সংশ্লিষ্ট থানার আয়োজনে অনুষ্ঠিত র্যালিতে নেতৃত্বদেন উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন। র্যালিটি থানা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার থানা চত্বরে গিয়ে শেষ হয়। পরে এসআই মান্নানের পরিচালনায় এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খাঁন। সভায় উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, এসআই শামসুল, এসআই আমরিন রাশাদ, এসআই সোহাইল রানা সহ পুলিশিং কমিটির সদস্য ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।