নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ২৪ পুড়িয়া গাঁজাসহ দুইজনকে আটক করেছে। শুক্রবার সকালে উপজেলার পূর্ব বালুভরা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সবুজ হোসেন (২৬) ও হযরত আলী (৩৬) পূর্ব বালুভরা গ্রামের বাসিন্দা।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান,এদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব বালু ভরা গ্রামে অভিযআন পরিচালনা করে পুলিশ। এ সময় এলাকার একটি পুকুর পার থেকে ২৪ পুড়িয়া (৩৬ গ্রাম) গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আকটকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।