নওগাঁর মান্দায় মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা প্রধানদের নিয়ে গার্লগাইড অ্যাসোসিয়েশনের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গার্লগাইড অ্যাসোসিয়েশন মান্দা শাখার আয়োজনে মঙ্গলবার বেলা ১১টার দিকে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এমদাদুল হক মোল্লা, গার্লগাইড অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা কমিশনার নিলীমা আক্তার জাহান, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আবদুল লতিফ, সহকারী শিক্ষা কর্মকর্তা প্রবীত্র কুমার, অধ্যক্ষ জহরুল ইসলাম, অধ্যক্ষ আবদুল গফুর, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন, স্থানীয় কমিশনার মাহফুজা খাতুন প্রমূখ।