আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে নওগাঁর রাণীনগর উপজেলা গোনা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল আরিফ রাঙ্গা মোটর সাইকেল শোডাউন করেছেন। শনিবার বিকেলে তার নিজ ইউনিয়নে এই মোটর সাইকেল শোডাউন করেন।
অত্র ইউনিয়নের বেতগাড়ী বাজারে সর্ব স্তরের জনগন মোটর সাইকেল নিয়ে সমেবেত হন। এরপর সেখান থেকে মোটর সাইকেলের বহর নিয়ে গোনা,কোচপাড়া,পিরেরা,লক্ষীপুরসহ ইউনিয়ন প্রদক্ষিন করেন। এ সময় তিনি জনগনের সাথে কুশল বিনিময় করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জানান দেন। শোডাউনের পূর্ব মুহুর্তে তিনি বলেন,আমি অত্র ইউনিয়ন বাসির কাছে অতি পরিচিত মূখ।আমার ইউনিয়নবাসী আমাকে কাজের মাধ্যমে চেনে। কারণ আমি সব সময় তাদের পাশে থাকি। আর এই কারণে এলাকায় আমার ব্যপক জনপ্রিয়তা রয়েছে। জনগনের সর্বোচ্চ সেবা দিতে আমি এই নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থিী হিসেবে অংশগ্রহণ করছি। আমার বিশ্বাস এলাকাবাসী স্বত:স্ফুর্তভাবে ও উৎসব মূখর পরিবেশে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন।