নওগাঁর ধামইরহাটে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সাবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাভেদ নওরোজ আলমগীগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকর এমপি। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক এড.ওমর ফারুক সুমন, সাংগঠনিক সম্পাদক কালী শংকর চৌধুরি, তরিকুল ইসলাম সজিব, জেলা স্বেচ্ছাসবকলীগের প্রচার প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ লাল, পতœীতলা উপজেলা সম্পাদক সামসুল হক, ধামইরহাট উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, শাহজাহান আলী কমল, ইমরুল কায়েস বাদল, ফজলুর রহমান,প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদি হাসান, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক হায়াত মোঃতারিকুজ্জামান মনি, যুগ্ম আহ্বায়ক এহসান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রাক্তন উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসানসহ অন্যান্যের হাতে নতুন সদস্য মনোনয়ন ফরম বিতরণ করেন সাংসদ শহীদুজ্জামান সরকার।