নওগাঁর মহাদেবপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি এবং উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষ শাপলায় অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম রবিন এবং উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন সভাপতিত্ব করেন। উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ, সাংবাদিক প্রমুখ এতে অংশ নেন।
অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বিশ^াস, মহাদেবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সদস্য অজিত মন্ডল, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, সমাজ সেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রামাণিক, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, সফাপুর ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাচ্চু, মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন, সাংবাদিক ইউসুফ আলী সুমন, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি গৌতম কুমার মহন্ত প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা বিশ^াস, সাংবাদিক সুমন ও খোকন আত্রাই নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় সৃষ্ট গভীর খাদে পড়ে গত ১২ সেপ্টেম্বর নব দম্পতির মর্মান্তিক মৃত্যু এবং অতিরিক্ত বালু বোঝাই ডাম্পার ট্রাক চলাচলের কারণে উপজেলা সদরসহ বিভিন্ন পাকা সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে জনদূর্ভোগ বেড়ে যাওয়ায় ড্রেজার মেশিন ও ডাম্পার ট্রাক বন্ধের দাবী জানান। সভায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।