নওগাঁর পোরশায় বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সরাইগাছি মোড় দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শফিউদ্দিন মন্ডল। এতে উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শাহাজামাল শাহ্ চৌধুরী ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম সহ বিএনপি’ শতাধীক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।