নওগাঁর মহাদেবপুরে পূর্বশত্রুতা আপসের নাম করে শ্রী ভূপেন চন্দ্র (৪৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার সন্তানকে বেদম প্রহার করা হয়েছে। তিনি উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ইটালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা উপেন চন্দ্রের ছেলে।
অভিযোগ করা হয়েছে যে, ভূপেনকে তার মামা উপজেলার হাতুড় ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত নরেন চন্দ্রের ছেলে শ্রী বুদ্ধেশ^র (৫০) গত ৩১ জুলাই দুপুরে ডেকে নিয়ে গ্রামের অদূরে তিনি নিজে, তার ছেলে শ্রী শুভ (২০), মহিষবাথান সোনালপাড়া গ্রামের আলু ব্যবসায়ী বিষু মন্ডল (৪৫) ও ইটালী গ্রামের মৃত সুরেন চন্দ্রের ছেলে শ্রী পরিতোষ চন্দ্র ভূপেনকে বেদম প্রহার করে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। মারাত্মক আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তি করানো হয়। সেখানে তিনি তিন দিন চিকিৎসাধীন থাকার পর ছাড়া পান। কিন্তু এখনও বিছানা থেকে ওঠতে পারছেন না।
জানতে চাইলে মারপিটের কথা স্বীকার করে অভিযুক্ত বুদ্ধেশ^র ও বিষু মন্ডল জানান, রাস্তায় গালাগালি করায় তাকে মারপিট করা হয়েছে।
এব্যাপারে আহত ভূপেনের মা শ্রীমতি সিন্ধুবালা বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু থানা পুলিশ এক সপ্তাহেও কোন ব্যবস্থা নেয়নি।
মহাদেবপুর থানার কর্মকর্তা ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তদন্ত করার জন্য এসআই জয় দাসকে দায়িত্ব দেয়া হয়েছে। এসআই জয় দাস জানান, তিনি সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নিবেন।