রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় গনিপুর ইউনিয়নে মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মাদারীগঞ্জ এবং মোহনগঞ্জ হাটে আসা প্রায় দুই হাজার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে। সেই সাথে প্রত্যন্ত এলাকার মানুষ যেন করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পায় সে জন্য সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এস.এম. এনামুল হক, সহ- সভাপতি ইউসুফ আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, ইউনিয়ন আ.লীগের সদস্য, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আবদুল মতিন, কার্যকরী কমিটির সদস্য রাসেল চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক তোয়াব আলী, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
মাস্ক বিতরণ কালে তারা বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত নয়, সচেতন থাকুন। স্বাস্থ্য বিধি মেনে চলি করোনা মুক্ত গনিপুর ইউনিয়ন গড়ি। কোন ব্যক্তি যেন করোনা ভাইরাসের সংক্রমিত না হয় সে জন্য সর্বদায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগ। করোনা ভাইরাসের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৮ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলাচল করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
অপরদিকে কাছারি কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকেও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আবদুল মজিদ মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মান্নানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মেয়র আবদুল মালেক মন্ডল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য মোজাম্মেল হক, কাছারি কোয়ালীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আয়েন উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ। এ সময় ইউনিয়নের দেড় হাজার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।