রাজশাহী পুঠিয়ায় বানেশ্বর হাট উত্তরবঙ্গের কয়েকটি হাটের ভেতর অন্যতম একটি। হাটের দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বিভিন্ন পন্যদ্রব্য কেনাবেচা করতে আসেন। কিন্তু উপজেলা প্রশাসনের অবহেলা,অনিয়মের কারণে, কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা হাটের অনেক জায়গা দখল করে রেখেছে। তারা হাটের জায়গাগুলো অবৈধভাবে দখল করে গোডাউন,দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে হওয়ার কারণে হাটের দিন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসে সহজে কেনাবেচা করে বাড়ি যেতে পাড়েন। শুধু যোগাযোগ ব্যবস্থার সুবিধার কারণে, হাটটির গুরুত্ব মানুষের মাঝে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ১১.৮৫ একর জমির ওপর বানেশ্বর হাটটি স্থাপিত। শনি,মঙ্গলবার সপ্তাহে দুই দিন হাটবার বসে থাকেন। হাটের অস্থায়ী দোকানদারদের অভিযোগ,বর্তমানে হাটটির বেশিভাগ জায়গা উপজেলা প্রশাসনের অবহেলার,কারণে কিছু টাউট শ্রেনীর প্রভাবশালী স্থানীয় আ’লীগ,বিএনপির নেতাকর্মীরা অবৈধভাবে দখল করে রেখেছে। হাটের জায়গা অবৈধভাবে দখল নিয়ে সেখানে নির্মাণ করেছে ব্যক্তিগত গোডাউন ঘর, স্থায়ী ভাবে পাকা ঘর নির্মাণ করে, ভাড়া দিয়ে রেখেছেন। এতে করে বর্তমানে হাটের অর্ধেক সরকারি জায়গা বেদখল হয়ে আছে। মাঝেমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাটের জায়গা উদ্ধারে জন্য নোটিশ দেয়। কিন্তু অজ্ঞাত কারণে বানেশ্বরহাটের দু’শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয় না। রহস্যজনক ভাবে বেশ কয়েক বছর ধরে বানেশ্বর, হাটের অবৈধ উচ্ছেদ অভিযান স্থগিত হয়ে আছে। হাটের জায়গা কমে যাওয়ায় কারণে ক্রেক্রা-বিক্রেতারা একপ্রকার বাধ্য হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপর পন্যদ্রব্য কেনাবেচা করতে গিয়ে, মহাসড়কে র্দীঘক্ষণ যানজটের সৃষ্টি এবং সড়ক দুর্ঘটনা ঘটনার শিকার হয়। বর্তমানে মহাসড়কের পাশে আম কেনাবেচার কারণে সড়কে র্দীঘক্ষণ যানজটের সৃষ্টি হয়ে থাকছে।
খোজ নিয়ে জানা গেছে, বানেশ্বর হাটের বেশির ভাগ জায়গা দীর্ঘদিন যাবত জোরপূর্বক দখল করে রেখেছেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এর ছোট ভাই আজিজুল বারি মুক্তা হাটের ১৫ শতক জায়গা অবৈধ দখল করে ভাড়া দিয়ে রেখেছেন। শিবপুর রঘুরামপুর গ্রামের আনোয়ারুল ইসলাম পিন্টু হাটের ভেতরে থাকা সরকারি এলজিইডির খাদ্য গোডাউন নামমাত্র ইজারা নিয়ে হাটের জায়গা দখল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। শিবপুরহাটের এনামুল হাজী ১৫ শতক জমি দখল করে ভাড়া দিয়ে রেখেছেন। চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামের রহুল আমিন ৭শতক, মৃত আনছার আলী ৫শতক, মৃত ময়েজ উদ্দিননের ছেলে মিন্টু ও তার ভাইরা মিলে ৪শতক, তাতারপুর গ্রামের লুৎফর রহমান, বিহারি পাড়া গ্রামের হারুনুর রশিদসহ প্রায় ছোটবড় মিলে দুইশতাধিক দোকান ঘর, গোডাউন নির্মাণ করে অবৈধ দখল করে রেখেছে। বানেশ্বর হাট ইজারদার ওসমান আলী বলেন, অনেক কেতা-বিক্রেতারা বিভিন্ন সমস্যার জন্য বানেশ্বর হাটে আসতে চাই না। ফলে প্রতিবছর এই হাটের ইজারার পরিমাণ কমে যাচ্ছে। সরকারী নকশা অনুযায়ী দোকানপাট নির্মাণ করা হলে, অনেক লোকের কর্মসংস্থান হবে। পাশাপাশি হাটের জায়গা দখলমুক্ত হলে আগের চেয়ে অনেক বেশী ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটবে। তারপর প্রতিবছর সরকরী রাজস্ব অনেক বেশি আয় হবে। একাধিক কেতা-বিক্রেতাদের অভিযোগ, হাটের অবৈধ জায়গা দখল মুক্ত এবং গোডাউন ঘন গুলো উচ্ছেদ করলে হাটের অনেক জায়গা বৃদ্ধি পারে। উপজেলা প্রশাসন ইচ্ছে করলেই অবৈধ দখল মুক্ত করতে পারেন। কিন্তু তারা অবৈধ দখল মুক্ত করছে না।
এ ব্যাপারে উপজলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, বর্তমানে সড়কে যে যানজটের সৃষ্টি হচ্ছে। তা হলো, সহজে সড়কের ওপরে কেনাকাটা করার জন্য এবং কিছু মানুষ নছিমন করিমন সড়কের ওপর রেখে দেওয়ার কারণে ঝমেলা হচ্ছে। হাটের অবৈধ দখল উচ্ছেদের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, তদন্তপূর্বক অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।