সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার আবাদপুকুর বাজারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কালীগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বানে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন,ইউনিয়ন যুগ্নআহ্বায়ক শফিউল ইসলাম,সদস্য মানিক হোসেন,সাইফুল ইসলাম,রমজান আলী,বারিক হোসেন,মুজিবুল হক। এছাড়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান গোলাম,সদস্য জাকির হোসেনসহ অত্র ইউনিয়নের যুবদল,বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।