রাজশাহীর বাঘায় রপ্তানি যোগ্য নিরাপদ আম উৎপাদন, সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে আম চাষিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আবদুর রহিম খান। ট্রেনিং কোঅডিনেটন হিসেবে ছিলেন দীনেন্দ্র নাথ সরকার।
অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক শামসুল আলম, বানিজ্য মন্ত্রণালয়ের নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান খান, বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, এডভাইজার মঞ্জুরুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ।