রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামরুল হোসেন দরিদ্রদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। শ্রক্রবার (৭ মে) সকালে তার নিজ অর্থ্যায়নে ঝিনা গ্রামের ১০০ জন দরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সাগ্রীর মধ্যে চিনি, আটা, সেমাই, দুধ, বিভিন্ন ধরনের মসলা।
এ বিষয়ে আড়ানী ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামরুল হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ঈদকে সামনে রেখে আমার নিজস্ব অর্থায়নে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আগামী আড়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী হিসেবে আমার সাধ্যমতে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. শাহরিয়ার আলম এমপির দিক নির্দেশনায় মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করছি।
খাদ্য সামগ্রী বিতরণের সময় তার সাথে ছিলেন আড়ানী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আ,লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী।