নওগাঁর সাপাহার উপজেলার সদর ইউনিয়নবাসীকে করোনা মুক্ত রাখতে শত ভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বাড়ি বাড়ি মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা সদরের জয়পুর গ্রামে মাস্ক বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরী, উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ¦ শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান সেলিম, যুবলীগ সভাপতি নইমুদ্দিন, ছাত্রলীগ আহ্বায়ক রাসেল রানা, ইউপি সচিব মহিদুল হক সংশ্লিষ্ট ইউপি সদস্য-সদস্যা,উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী বলেন, স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর দিক নির্দেশনা অনুযায়ী করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় ইউনিয়ন পর্যায়ে সংক্রমণ বিস্তার রোধে সাপাহার সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ৩৫ হাজার মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাস্ক বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল ৬ টা থেকে ইউনিয়নের তাজপুর, নুরপুর, ফুরকুটিডাঙ্গা, বৈদ্যপুর, বিদ্যানন্দী ও পিছলডাঙ্গা গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।